কলকাতা: গুনে গুনে আর মাত্র কটা দিন। একেবারে দোরগড়ায় ভোট। আর এবার গর্জে উঠলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে, এর বদলা নেব', হুমকি মমতার। 

Continues below advertisement

আরও পড়ুন, সরব শুভেন্দু, যে কারণে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে সাসপেন্ড করল খোদ লালবাজার

Continues below advertisement

"আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে, এর বদলা আমি নেব"

এদিন মমতা বলেন, আপনারা দেখছেন বিজেপি সরকার, আমার উপর কী অত্যাচার করেছে, আমাদের সরকারের উপর কী অত্যাচার করছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এর বদলা আমি নেব। আমি বলেছিলাম, বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব। কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিনে বাংলা জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে।  ভারতবর্ষ-দিল্লি থেকে এই সরকারের বিনাশ করা হবে, গণতন্ত্রের মাধ্যমে। ' 

'কাল মোদির হার হয়েছে, এবার দিল্লিত দখল করব"

মমতার সংযোজন,  'কাল মোদির হার হয়েছে, এবার দিল্লিত দখল করব। দেশভাগ করার পরিকল্পনা, আমরা সেটা উল্টে দিয়েছি। শুনছি আজ রাতে আবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওনার ভাষণ শোনার জন্য কেউ বসে নেই। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। ওনার ভাষণ মানে মিথ্যা-জুমলা। মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশন বিল জুড়েছে। পশ্চিমবঙ্গকে ভাগ করবে, দেশ ভাগ করবে। টাকা দেবে বলে আপনাদের ফর্ম ফিলাপ করাবে। আপনার নাম , ঠিকানা, ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সব নিয়ে নেবে। বিজেপি শাসিত রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খওয়া বন্ধ। কে কী খাবে, সেটা তার নিজের বিষয়। বিজেপি ধর্মের নামে একটা বিষবৃক্ষ তৈরি করছে।'

মমতা বলেন, একজন যোদ্ধা যখন বীরের মত লড়াই করে, তৃণমূল দলটাকে তৈরি করার জন্য বীরের মতো লড়তে হয়েছে। লড়াই আপনারা করবেন। এই লড়াইয়ে আমরা তো ৩২ লক্ষ মানুষের ভোট তুলে দিয়েছি, সুপ্রিম কোর্টে কেস করে। আগামীদিনও বলে যাচ্ছি, আজ ন.য়, কাল সবার নাম উঠবেই।আমি লড়াই শুরু করলে ছাড়ি না। বিজেপির হিম্মত নেই আমাকে লড়ার। তাই গটগট করে দুই লাখ পুলিশ পাঠাচ্ছে।অবজারভার কারা ? মন্ত্রীদের আত্মীয়.স্বজন।এবং বিজেপি পরিবার থেকে ম্যাক্সিমাম, একজন অবজারভার প্রতিবাদ করিছিলেন, তাঁকে সরিয়ে দিয়েছিলে ? আরে অবজারভাররা তো নিরপেক্ষভাবে কাজ করবে' কটাক্ষ মমতার।