কলকাতা:রানওয়েতে কপ্টার আটকে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর ! খড়দার সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানওয়েতে কপ্টার আটকে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বিমানবন্দরে বিজেপির লোক রয়েছে, এবং আমাদের সঙ্গে এরকমই ব্যবহার করে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

Continues below advertisement

আরও পড়ুন, "১০টাকা পকেটে কখনও থাকে ওনার ? কত নাটক ! SPG-কে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়ে...", মোদীকে কটাক্ষ মমতার

Continues below advertisement

খড়দায় পৌঁছে, এদিন মমতা বলেন, আমার আসতে দেরি হয়েছে, তার অনেক কারণ রয়েছে, আমি বেরিয়েছি অনেকক্ষণ। রানওয়েতে আমাকে আধঘণ্টা আটকে রাখল। মানে ঘুরিয়ে ঘুরিয়ে সব প্লেন নামাল। কালকে হেমন্ত সোরেনের (ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী) কপ্টারও ৪০ মিনিট আটকে রেখেছিল।এরা আমাদের সঙ্গে এরকমই ব্যবহার করছে। এয়ারপোর্টে আপনি গেলেন তো, বিজেপি লোক বসে আছে। কোনওদিন অ্যাক্সিডেন্ট হলে দেখে না।  আর যত আমাদের দেরি করতে পারে। '

মূলত, নরেন্দ্র মোদির জন্য, তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতেই পারেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী। এই অভিযোগে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর গায়ে আদিবাসী-বিরোধী তকমা লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়, মোদির আদিবাসী-বিরোধী মানসিকতা সবার সামনে উন্মোচিত হয়ে গেল। 'প্রধান সেবক' ঝাড়গ্রামে নিজের সফর দীর্ঘায়িত করে ঝালমুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনের কপ্টার অবতরণের অনুমতিই দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত ২ নেতাকে ঘণ্টার পর ঘণ্টা  অপেক্ষা করিয়ে রাখা হল। এবং শেষমেশ, নির্ধারিত কর্মসূচিতে যোগ না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হল। প্রধানমন্ত্রীর দীর্ঘ 'জলখাবার বিরতি' এবং 'ফটো-সেশন' তাঁদের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মর্যাদার চেয়ে বেশি গুরুত্ব পেল। আদিবাসী নেতাদের প্রতি মোদীর সম্মানবোধ ঠিক এমনই। মোদি ঝাড়গ্রামে এসেছিলেন আদিবাসীদের ভোট টানতে। অথচ ফিরে গেলেন সেই মানুষগুলোকেই অপমানিত করে। ৪ঠা মে-তে বাংলা এই ঘটনার কথা মনে রাখবে।'

  এবার রানওয়েতে কপ্টার আটকে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখমন্ত্রী। রাজনৈতিক প্রচারের মাঝে এই 'বাধা' অভিযোগ মূলত ভোটের আগে সর্বোত্র রয়েছে। তবে কিছু ক্ষেত্রে পূর্বে প্রাকৃতিক কারণেও বাধা তৈরি হওয়ার ঘটনা ঘটেছে।   সম্প্রতি পাণ্ডবেশ্বর থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। ঝড় ও বৃষ্টির কারণে দমদম বিমানবন্দরে অবতরণ করতে না পারায় প্রায় ১ ঘণ্টার উপরে আকাশেই ঘুরতে হয়। মুর্শিদাবাদের নবগ্রামে আসার আগেও মুখ্যমন্ত্রীর কপ্টার সমস্যায় পড়েছিল।