কলকাতা:প্রচার সভায় এসে ফের বড়সড় হুঁশিয়ারি মমতার। এদিন তিনি বলেন,' বেছে বেছে বিজেপি লোক পাঠিয়েছে, সবাইকে ধমকাচ্ছে। পার্টি অফিসে ঢুকে রেড, হিম্মত থাকলে সরাসরি লড়াই কর। অনেককে পাঠিয়েছে, বলছে বেছে বেছে অ্যারেস্ট কর। তোমাদের সবার নাম, ঠিকানা, কোথায় চাকরি কর, সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও', হুঙ্কার তৃণমূলনেত্রীর।

Continues below advertisement

আরও পড়ুন,  'আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে..' ! কেন বললেন মমতা ? ভোটের মুখে কী হল হঠাৎ ?

Continues below advertisement

"তোমাদের নাম-ঠিকানা, কোথায় চাকরি কর, সব জানি…"

তিনি বলেন,' ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে। টুকটুক করে বোমা মারে। আর বিজেপিকে ফোন করে বলে, একে গ্রেফতার করিয়ে দাও। ওকে গ্রেফতার করিয়ে দাও। আমি সবটা জানি। এরা বিজেপির টাকায় চলে। যারা বিজেপির কাছে টাকা খেয়ে, নিজের বর্ণের সঙ্গে, নিজের জাতির সঙ্গে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না। এদের ক্ষমা করবেন না।'

"বছরে ২ কোটি চাকরি দেবে বলেছিল , একটা লোককে চাকরি দেয়নি.."

মমতা তোপ দেগে বলেন, 'বছরে ২ কোটি চাকরি দেবে বলেছিল , একটা লোককে চাকরি দেয়নি। দেশ বিক্রি করেছে। আজ আবার মিথ্য়ে কথা। মা-বোনেরা সাবধান। টাকা দিয়ে এদজেন্সি ভাড়া করেছে। এজেন্সি এসে আপনাদের ফর্মফিলাপ করাবে টাকা দেব বলে, দিলেন কী গেলেন, আপনার নাম, পরিবারে কারা আছে, আপনার ঠিকানা, ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট সব নিয়ে নেবে।' 

পাল্টা যোগী

অপরদিকে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেন, 'তৃণমূলের যে গুন্ডারা আজ ধমকি দিচ্ছে, তাদের এখনই জানিয়ে দিন, যদি হুমকি দেয়, ৪ মে এর পর তাঁদের উল্টো গুণতি শুরু হবে। ৪ মে এর পর জল দেওয়ার জন্য়ও কেউ থাকবে না। যারা আজ ধমকানোর চেষ্টা করছে, তাদের বলে দেবেন, ৪ মে তাদের জন্য় শেষ ওয়ার্নিং।' কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মুখেও শোনা গিয়েছে, একই সুর। 

একাধিক ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি

 প্রসঙ্গত, ভোটের আগে একাধিক ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে হিংসার আগুন, মারধোর, অপরদিকে দলীয় পতাকা পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়ার একের পর এক অভিযোগ উঠে আসছে। তবে এবারের ভোটের আগে ও পরে যাতে একুশের বিধানসভা ভোটের ছায়া না পড়ে, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন কমিশন।