West Bengal Election : মনোনয়ন জমা দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ, সঙ্গে শুভেন্দু ও সর্বভারতীয় হেভিওয়েট নেত্রী

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তি, কলকাতা পুলিশের দুই DC-কে শোকজ। অন্যদিকে রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ।

ABP AnandaLast Updated: 04 Apr 2026 03:07 PM

প্রেক্ষাপট

CEO অফিসের বাইরে বিক্ষোভ, কাউন্সিলরদের নোটিসভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার আগে অশান্তির ঘটনায় এবার কলকাতা পুলিশের ২জন DC-কে শোকজ করল লালবাজার। অ়জ্ঞাতপরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে FIR। অন্যদিকে,...More

WB Wlwction Update : কেশপুরে বচসা ! আহত হয়ে হাসপাতালে বিজেপি নেতা

 দলীয় পতাকা লাগানো ঘিরে কেশপুরে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় মহিলা তৃণমূলকর্মীদের বচসা। হাতাহাতির অভিযোগ। আহত হয়ে হাসপাতালে বিজেপি নেতা।

মনোনয়ন জমা দেওয়ার সময় দিলীপের সঙ্গে শুভেন্দু, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা

খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন। খড়গপুরের গোলবাজার রামমন্দিরে পুজো দিয়ে রোড শো । খড়গপুরে মহকুমা শাসকের দফতরে দিলীপের মনোনয়ন। দিলীপের সঙ্গে শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা