শিবাশিস মৌলিক, কলকাতা: বেহালার পর্ণশ্রীতে বিজেপির যে নির্বাচনী কার্যালয়, বিজেপি প্রার্থী সামনে গতকাল যে তাণ্ডবের ঘটনা হয়েছিল, সেই ঘটনায় ৬ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই গ্রেফতারের পর তাঁদের জামিন হয়ে গিয়েছে জানা গিয়েছে। আর এরই মধ্যে বেহালায় পৌঁছলেন শুভেন্দু।

Continues below advertisement

আরও পড়ুন, "রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি..", হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Continues below advertisement

বিজেপির নির্বাচনী কার্যালয়ে তাণ্ডব কাণ্ডে গ্রেফতারির পর জামিনে মুক্ত ৬ জন তৃণমূল কর্মী

মূলত বেহালার পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে তাণ্ডবের ঘটনা গ্রেফতার করা হয় ৬ তৃণমূল কর্মীকে। গতকাল পর্ণশ্রীতে বিজেপি অফিসের সামনে এই তাণ্ডব চালানোর অভিযোগ প্রকাশ্যে আসে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। এরপর বেহালার বিভিন্ন জায়গা থেকে ৬ তৃণমূলকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে পণর্শ্রীতে বিজেপি কার্যালয়ের সামনে ভাঙচুরকাণ্ডে রত্না চট্টোপাধ্যায়-সহ ৭ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। যদিও শেষ অবধি এদিন সোমবার , যে ৬ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ, তাঁদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

আমি শুধু আপনাদেরকে বলব, এই ভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন : শুভেন্দু

বেহালায় গিয়ে শুভেন্দু বলেন, 'আজকে আমি এখানে দ্রুততার সঙ্গে পৌঁছেছি। তার কারণ গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, বিজেপির বিধানসভা নির্বাচনী কার্যালয়ে ...আমাদের প্রার্থী , রাজ্য যুব মোর্চার সভাপতি এবং বিশেষ চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খানের নির্বাচনী কার্যালয়ে যা ঘটেছে, সিসিটিভি ফুটেজে গোটা বাংলা দেখেছে।  আমি আমাদের দেবতুল্য কার্যকর্তাদের অভিনন্দন জানাতে এসেছি। যে গতকাল আপনারা বিগত দিনের মত পিছু না হঠে, আরও সঙ্গবদ্ধ হয়ে আক্রমণকারীদের, প্রশয়দাতা মমতা পুলিশের,  থানাতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এবং এই প্রথম ইলেকশন কমিশনের চাপে, তাঁরা এখানকার  তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে। গটাপ এবং সেটিং হলেও, গতকাল ৬ জনকে, গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে। ... আমি শুধু আপনাদেরকে বলব, এই ভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন। আইন হাতে নেবেন না। নির্বাচন কমিশনকে সহোযোগিতা করুন। কিন্তু প্রতিবাদের যে ভাষা , স্বাধীনতা আন্দোলন থেকে চলছে। আমাদের দেবতুল্য কার্যকর্তা যেভাবে লড়াই করেছেন, আমি কুর্ণিশ জানাতে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে। আগামীকাল মনোনয়োন পত্র দাখিলের শোভাযাত্রাকে এমনভাবে করুন, যাতে আগামীকালই কার্যত বিজয় মিছিলে পরিণত হয়।'