কলকাতা: দোরগড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে আজ জমজমাট রবিবাসরীয় প্রচারে নেমেছে তৃণমূল , বিজেপি ও অন্যান্য রাজনৈতিক নেতারা। এদিন রাজ্যের মাটিতে প্রচারে থাকছেন মোদি -মমতা তো বটেই, সেই সঙ্গে আজ পশ্চিমবঙ্গে প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন, "এনাফ ইজ এনাফ..", ভোট প্রচারে এসে হুঙ্কার প্রধানমন্ত্রীর, আজ পশ্চিমবঙ্গে প্রচারে যোগী
অন্ডাল বিমানবন্দরে নামলেন যোগী আদিত্যনাথ, ভোটের প্রচারে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে
পশ্চিমবঙ্গেও আগেও ভোটের প্রচারে দেখতে পাওয়া গিয়েছে যোগী আদিত্যনাথকে। এবার ছাব্বিশের ভোটের আগে ফের প্রচারে দেখতে পাওয়া যাবে যোগী আদিত্যনাথ। সোনামুখীতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথম সভা। দ্বিতীয় সভা হবে বেলা ১২ টা ৪৫ মিনিটে নন্দকুমারে। তৃতীয় সভা কাঁথি দক্ষিণে হবে দুপুর ২টোয়। শেষ অবধি পাওয়া খবরে,অন্ডাল বিমানবন্দরে নামলেন যোগী আদিত্যনাথ।
"উত্তরপ্রদেশে মাফিয়ারাজ শেষ করা হয়েছে, বাংলা পরিবর্তনের জন্য তৈরি"
সোনামুখীতে ভোট প্রচারে যোগী আদিত্যনাথ। এদিন যোগী আদিত্যনাথ বলেন, নো কার্ফু, নো দাঙ্গা, ইউপি মে সব চাঙ্গা।পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা একসঙ্গে। পশ্চিমবঙ্গে দুর্দশা চলছে এখন। বাংলা পরিবর্তনের জন্য তৈরি। সদর্পে বলু আমি হিন্দু, বলেছিলেন বিবেকানন্দ। দেশকে বিবেকানন্দর মতো সন্ন্যাসী দিয়েছে বাংলা। উত্তরপ্রদেশে মাফিয়ারাজ শেষ করা হয়েছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার দাঙ্গাকারীদের চিকিৎসা করবে। যেখানেই বিজেপি সরকার, সেখানেই কর্মসংস্থান'
ভোটের আগে হাইভোল্টেজ রবিবার, আজ রাজ্য মোদি, মমতা, যোগী
পাখির চোখ বিধানসভা ভোট। প্রচারে ঝাঁপিয়েছে সবপক্ষ। আজ শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সভা করার কথা রয়েছে।অন্য়দিকে, আজ চার জায়গায় সভা করবেন তৃণমূলনেত্রী। ছাতনা, ওন্দা, খণ্ডঘোষ, আসানসোলে সভা রয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। প্রচারে আজ একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্যায়েরও। ডানলপ, কেশপুরে সভা রয়েছে তাঁর। পাশাপাশি ময়নায় রোড শো করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
ভোট প্রচারে ঝো়ড়ো ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভোটের আগে হাইভোল্টেজ রবিবার। ভোট প্রচারে ঝো়ড়ো ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকাল ১১.৩০-এ খণ্ডঘোষে প্রথম সভা মমতার। ওন্দায় দ্বিতীয় সভা বেলা সাড়ে ১২টায়। তৃতীয় সভা দুপুর ১.৩০টায় ছাতনায়। আসানসোল চতুর্থ সভা দুপুর ২.৩০টায়।আজ ঝোড়ে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সপ্তগ্রামে প্রথম সভা বেলা ১২টায়। ময়নায় দুপুর ১টায় রোড শো অভিষেকের। কেশপুরে তৃতীয় সভা দুপুর ২.৩০টায়।
