কলকাতা: নির্বিঘ্নে ভোটগণনা করতে অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। ১৬৫ জন নতুন কাউন্টিং অবজার্ভার ও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। ১৬৫টি বিধানসভার গণনাকেন্দ্রে মোতায়েন করা হবে কাউন্টিং অবজার্ভারদের। একাধিক গণনাকক্ষ সম্বলিত গণনাকেন্দ্রে মোতায়েন করা হবে। (West Bengal Election Counting)

Continues below advertisement

সোমবার পশ্চিমবঙ্গ নির্বাচণের ভোটগণনা। সেই উপলক্ষে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন। কমিশন সূত্রে খবর, একাধিক গণনা কক্ষ রয়েছে, এমন গণনাকেন্দ্রে মোতায়েন করা হবে কাউন্টিং অবজার্ভারদের। গণনাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ অবজার্ভার। নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও স্বচ্ছ গণনাপ্রক্রিয়ার জন্যই অতিরিক্ত অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত। কাউন্টিং ও পুলিশ অবজার্ভাররা নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবেন। (Election Commission)

Continues below advertisement

আরও পড়ুন: কলকাতায় আইপ্যাকে হানা দেওয়া ইডি অফিসার পুরস্কৃত, হাতে পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

ঘটনাচক্রে এদিনই গণনা-মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল। ভোট গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিল তারা। কিন্তু কমিশনের ১৩ এপ্রিলের নির্দেশিকাতেই সিলমোহর দিয়েছে সর্বোচ্চ আদালত। বলা হয়, Counting Supervisor এবং Counting Assistant-রা কমিশনের অধীনে কাজ করবেন। তাঁরা যদি কমিশনের নিয়ন্ত্রণে কাজ করেন, তাহলে তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কী এল যায়, প্রশ্ন তোলে আদালত। 

আরও পড়ুন: ‘আমরা সরকারে এসে…’, তৃণমূলের পর্দাফাঁস করার হুঁশিয়ারি শমীকের, কী জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি?

কমিশনের আধিকারিক বেছে নেওয়ার অধিকার আছে বলেও জানান বিচারপতিরা। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, "গণনা কেন্দ্রে সমস্ত দলের এজেন্ট থাকবে, তাহলে অসুবিধা কোথায়? কমিশনের কাছে কেন্দ্র-রাজ্য উভয় কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে। কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেন, তাতে অসুবিধা কোথায়? রাজ্য হোক বা কেন্দ্র, এঁরা সবাই সরকারি কর্মী।" এই বিভাজন আসছে কোথা থেকে, প্রশ্ন তোলেন বিচারপতি পি এস নরসিংহ। ১৩ এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করে কমিশন, সেই অনুযায়ীই কাজ চলবে, আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজননেই বলে জানানো হয়।

আর তার পরই অতিরিক্ত অবজার্ভার নিয়োগের কথা জানাল কমিশন। কী কাজ করবেন এই কাউন্টিং অবজার্ভার এবং পুলিশ অবজার্ভারদের? জানা গিয়েছে, গণনাপর্বে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে, গোটা প্রক্রিয়া যাতে নিরাপদ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, তা দেখবেন অতিরিক্ত কাউন্টিং অবজার্ভাররা। পুলিশ অবজার্ভাররা গণনাকক্ষে প্রবেশ করতে পারবেন না। বাইরে যাতে কোনও গন্ডগোল না হয়, তা দেখবেন তাঁরা।