কলকাতা : পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে SIR-এ বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম। এখন প্রশ্ন হল - এত নাম বাদের অ্য়াডভান্টেজ পাবে কোন দল? ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ৬০ লক্ষ ৬২ হাজার ৮০৭। ২০২৪ সালের লোকসভা ভোটে এই ব্যবধান কমে হয় ৪২ লক্ষ ৩৭ হাজার ২১২।

Continues below advertisement

এবার বিধানসভা ভোটের আগে SIR-এ আপাতত বাদ পড়ল ৯১ লক্ষ নাম। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে - এর জেরে কি বিধানসভা ভোটের সমীকরণ বদলে যেতে পারে? এ রাজ্য়ের এমন বহু আসন রয়েছে, যেখানে ২০২১ সালে জয়ের ব্য়বধান ছিল অত্য়ন্ত কম। 

ক্লোজ কনটেস্ট আসনগুলোতে  অনিশ্চয়তা ?

Continues below advertisement

গত বিধানসভা ভোটে ৭টি আসনে জয়ের ব্য়বধান ছিল ১ হাজারেরও কম। এই ৭টি আসনের মধ্য়ে তৃণমূল ৩টি এবং বিজেপি ৪টি আসনে জেতে। ৩৬টি আসনে জয়ের ব্য়বধান ছিল ৫ হাজারের কম। এর মধ্য়ে বিজেপি ২২টি এবং তৃণমূল ১৩টি আসনে জেতে। অতএব নাম বাদ যাওয়ায় কি ওলটপালট হয়ে যেতে পারে সমীকরণ ?

জেলায় জেলায় ভোটের ফারাক বনাম বাদ পড়া নাম

এছাড়া এমন একাধিক জেলা আছে, যেখানে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক যা ছিল, তার থেকে অনেক বেশি নাম বাদ গিয়েছে। 

  • উত্তর দিনাজপুরে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৭৪ হাজার ৯৪৪। ২০২৬সালে SIR-এ নাম বাদ গেল ৩ লক্ষ ৬৩ হাজার ৬৪৬।
  • আবার দক্ষিণ দিনাজপুরে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ৪৪ হাজার ৯৪৫। ২০২৬ এ SIR-এ নাম বাদ গিয়েছে ১ লক্ষ ৭৯ SIR হাজার ৫৫৫। 
  • পূর্ব বর্ধমানে ২০২১ -এ তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৭৫ হাজার ৯০৫। ২০২৬ এ SIR-এ নাম বাদ গেল ৪ লক্ষ ৩৫ হাজার ৮৬৪।
  • পশ্চিম বর্ধমানে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ৪৩ হাজার ৮৯৩। ২০২৬ সালে SIR-এ নাম বাদ গেল ৩ লক্ষ ৯৪ SIR হাজার ৩২৫। অর্থাৎ ফারাকের চেয়ে ঢের বেশি। 
  • পশ্চিম মেদিনীপুরে ২০২১ এ তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৪ হাজার ৬৪। ২০২৬ -এ SIR-এ নাম বাদ গেল ২ লক্ষ ৭৩ হাজার ৭০৭। 
  • হুগলিতে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৭৯ হাজার ৮৯০। ২০২৬ SIR-এ নাম বাদ গেল ৪ লক্ষ ৬৮ হাজার ৯৩৯ জনের।  

প্রশ্ন উঠছে, নাম বাদের জেরে 'ক্লোজ কনটেস্ট' হওয়া এই কেন্দ্রগুলোতে, হিসেবনিকেশ কি উল্টে পাল্টে যেতেই পারে ?