ভাঙড় : রাজনীতির ডেবিউ ম‍্যাচে তাক লাগিয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। ২০২১-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে, তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেই, তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে ISF এর প্রার্থী হন তিনি। তবে, এবার লড়াই ছিল বেশ কঠিন। কারণ, উল্টোদিকে তৃণমূলের সওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী। সেই হিসাবে এদিন গণনার শুরু থেকেই অর্থাৎ প্রাথমিক ট্রেন্ডে দেখা যায়, এগিয়ে রয়েছেন সওকত মোল্লা। এবার অবশ্য পাল্টাচ্ছে ছবি। ভাঙড়ে ১৯২৭ ভোটে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সওকত মোল্লা। এগিয়ে গেছেন নৌশাদ সিদ্দিকি (এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)।

Continues below advertisement

প্রসঙ্গত, ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী প্রার্থী যথাক্রমে সওকত মোল্লা ও মহম্মদ বাহারুল ইসলামের সমর্থনে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে উন্নয়নের গ্যারান্টি দেন তিনি। অভিষেক বলেন, "যে ভুল ভাঙড়ের মানুষ ২০২১ সালে করেছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। উন্নয়ন থমকে যাবে।" West Bengal Election Result 2026

'জোট সত্ত্বেও কাকে সুযোগ করে দেওয়ার জন্য নন্দীগ্রামে সিপিআই ও আইএসএফের আলাদা প্রার্থী' : অভিষেক

Continues below advertisement

রাজ্য পরিবর্তন হবে ? নাকি বিপুল জনাদেশ নিয়ে ফের কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? তা নিয়ে যাবতীয় জল্পনা-চর্চায় এবার ইতি পড়তে চলেছে। তবে তার জন্য রাজ্যবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার দায়িত্বে কোন দলকে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ দেখতে চাইছেন তা জানার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত ১৫ মার্চ। ওইদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো এবার রাজ্য দুই দফায় নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। আজ ফল ঘোষণা। আজ ২৯৩টি আসনের ভোট গণনা হবে। কারণ, কারণ, ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট।

ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।