West Bengal Assembly Election 2026 Exit Poll: পশ্চিমবঙ্গে শেষ হয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। ভোটের রেজাল্টের আগে এবার শুরু এক্সিট পোল। Poll of Polls অনুসারে, কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে কত আসন পেতে চলেছে? কী বলছে সমীক্ষা?        

Continues below advertisement

Poll of Polls - কী জানাচ্ছে 

  • তৃণমূল - ১২২ থেকে ১৪১ 
  • বিজেপি - ১৪৩ থেকে ১৬৫ 
  • অন্যান্য - ৪ থেকে ৭ 

হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন শেষ। এবার শুধু ফলের অপেক্ষা। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটও মোটের ওপর শান্তিতে করিয়ে এবারের ম্য়ান অফ দ্য় ম্য়াচ নির্বাচন কমিশনই। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হল ঠিকই। তবে ভোট ঘিরে যে হিংসা এবং রক্তস্নান পশ্চিমবঙ্গবাসী আগে দেখেছে, তার কিছুই হল না এবার। আজ বেনজিরভাবে ভোটের সকালে রাস্তায় বেরিয়ে পড়েন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুথে বুথে ঘুরে বেড়াতে দেখা যায় শুভেনদু অধিকারীকেও। পরে দুপুরের দিকে শুভেন্দু অধিকারী কালীঘাটে পৌঁছলে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। গত দু'দিনের মতো বুধবারও ফলতায় দাপটের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় উত্তরপ্রদেশের সিঙ্ঘম IPS অফিসার অজয় পাল শর্মাকে। আর নিরাপত্তার এই কড়াকড়ি দেখে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ঢেলে ভোট দিয়েছেন ভোটাররা। যে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ইশারায় কাজ করার অভিযোগ তোলে বিরোধীরা, আজ দ্বিতীয় দফার ভোটে, সেই পুলিশই একেবারে দবং মুডে। একেবারে নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা সামলালেন তাঁরা।          

Continues below advertisement

পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি? নাকি ফিরছে তৃণমূল? জানিয়ে দিল চাণক্য স্ট্র্যাটেজিস - Exit Poll 

২০১১ সালের পরিবর্তনের বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার। নির্বাচন কমিশন সূত্রে খবর, সন্ধে ৬টা পর্যন্ত রাজ্য়ে ভোট পড়েছে ৯১ দশমিক ৩৬ শতাংশ। জেলাগুলির মধ্যে, বিকেল ৫টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, ৯২.৪৬%। কলকাতা উত্তরে ৮৭.৭৭% এবং কলকাতা দক্ষিণে ৮৬.১১% ভোট পড়েছে। ২০১১ সালে ‘পরিবর্তনের’ বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৪৬ শতাংশ। সেবার পড়ে গেছিল ৩৪ বছরের বাম শাসন। এবার কী হবে? বোঝা যাবে ৪ মে। 

পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে ভোট গ্রহণ হয়। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট গ্রহণ হয়। ভোটের গণনা আগামী ৪ মে। 

Disclaimer: রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই দুহাজার পাঁচ সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে। এর কারণ, শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। তবুও, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, তাদের সবার সমীক্ষাই আমরা তুলে ধরব। কিন্তু এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাত্র। আরও স্পষ্ট করে জানানো হচ্ছে, এবিপি আনন্দ নিজস্ব কোনও সমীক্ষা করেনি। রাজ্যের মসনদে কে, তা জানা যাবে একমাত্র ৪ মে-ই।