BJP Candidate: ভোটের গরমে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই ভোট প্রচারের অন্য ছবি উঠে এল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। প্রখর রোদে ভোট প্রচারে গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। প্রচার চলাকালীন হঠাৎই চোখে পড়ে প্রখর রোদের মধ্যে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে গিয়ে কার্যত অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন। এক মুহূর্ত দেরি না করে প্রচারের ভিড় ছেড়ে ছুটে যান বিজেপি প্রার্থী। বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন রাজেশ মাহাতো। বিজেপি নেতার এমন আচরণ দেখে খুশি এলাকার বাসিন্দাদের অনেকেই। স্থানীয়দের একাংশের কথায়, 'এমন নেতাই তো চাই, যিনি সাধারণ মানুষের কষ্ট বুঝবেন, পাশে দাঁড়াবেন।' 

Continues below advertisement

ভোটের গরমে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই মানবিকতার অন্য ছবি তুলে ধরলেন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো।গোপীবল্লভপুরের ফেকো এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই তাঁর চোখে পড়ে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে গিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন রাস্তার পাশে। এক মুহূর্তও দেরি না করে প্রচারের ভিড় ছেড়ে বৃদ্ধার দিকে ছুটে যান তিনি। এরপর বিজেপি প্রার্থী নিজেই বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন এবং ওই ভারী কাঠের বোঝা পৌঁছে দেন তাঁর বাড়িতে। 

ভোট বড় বালাই। ভোটারদের মন জয় পেতে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা। হুগলির পুরশুড়ায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। আবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে জল কাদায় নেমে চাষিদের সঙ্গে আলু তুলতে দেখা গিয়েছে মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে। গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজিকেও দেখা গিয়েছে ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেছেন তিনি। বাড়ির লোকের মতোই চেয়ে-চিন্তা মাছ-ভাতও খেয়েছেন তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপ-আলোচনা করতেও দেখা গিয়েছে নির্মল মাজিকে। 

Continues below advertisement

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। তৃণমূল ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অন্যদিকে আইএসএফ- এর প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আজ, ২৩ মার্চ। হুমায়ুন কবীরও তাঁর নতুন দল 'আমজনতা উন্নয়ন পার্টি'- র প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন।