কলকাতা : কাল বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, প্রথম দফার ভোট। হাইভোল্টেজ বিধানসভার নির্বাচন! সেদিন ভোটের লাইনে দাঁড়াবেন ১৫২টি কেন্দ্রের ভোটাররা। তার ২৪ ঘণ্টা আগে মালদার চাঁচলে নাকা চেকিংয়ের সময় পুলিশের হাতে গ্রেফতার হলেন চাঁচলের বিজেপি প্রার্থী (BJP Candidate ) রতন দাসের ভাই বিপ্লব দাস।

Continues below advertisement

উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ ৭৯ হাজার টাকা                         

মঙ্গলবার রাতে চাঁচল বিধানসভার বড়ই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তাঁর সঙ্গে থাকা নগদের পর্যাপ্ত কারণ দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।                     

Continues below advertisement

আরও পড়ুন : টানা ৪ দিন বন্ধ মদের দোকান,এমন নির্দেশ দেয়নি কমিশন, বলছেন CEO নিজেই ! তাহলে?

নগদ টাকা নিয়ে আসছিলেন বিজেপি নেতারা?                    

এই প্রথম নয়, কিছুদিন আগেই ডায়মন্ড হারবারে (Diamond Harboiur) টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে (BJP Leader) আটক করা হয়। হটুগঞ্জে কেন্দ্রীয় বাহিনী পুলিশের নাকা চেকিংয়ের (Police Naka Checking) সময়ই সন্দেহ হয় বলে খবর। এই ঘটনায় আটক করা হয় মগরাহাট পশ্চিমের বিজেপির ইনচার্জ অরুণাভ মজুমদারকে। আটক মগরাহাট পশ্চিমের বিজেপির আহ্বায়ক অক্ষয় চক্রবর্তীকেও। জানা যায়, তল্লাশি চালাতেই গাড়ির সিটের নীচে ব্যাগে ৯ লক্ষ ৮৮ হাজার টাকা পাওয়া যায় । কুলপি থেকে কেন এত নগদ টাকা নিয়ে আসছিলেন বিজেপি নেতারা? কোনও সদুত্তর দিতে না পারায় টাকা-সহ আটক করা হয় বলে দাবি পুলিশ সূত্রে।

দিক-দিক থেকে টাকা উদ্ধার   ভোটের আগে জোরদার চেকিং চলছে দিকে দিকে। প্রতিদিনই জেলা - জেলা থেকে প্রচুর টাকা উদ্ধারের খবর আসছে। কয়েকদিন আগেই ভোটের মুখে নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে গতকাল রাতে SST-র নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়ি থেকে ২৫ লক্ষ উদ্ধার হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত  মোট ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। এবার 

আরও পড়ুন : কালবৈশাখীর ঝোড়ো হাওয়া, উথাল-পাথাল বৃষ্টি, ভোটের আগে রাজ্যে কোথায় কোথায় দুর্যোগ-সতর্কতা?