সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : সকাল থেকে মুখভার আকাশের। মেঘলা রয়েছে আকাশ। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও। সকালের দিকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টিই হয়েছে বলে খবর। আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম - এই জেলাগুলিতে দু-এক ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনা - এই দুই জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ৭ থেকে ১১ সেন্টিমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অর্থাৎ আজ দিনভর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দুর্যোগ চলবে সর্বত্রই। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার বেশ কিছুটা হেরফের হবে। গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী। উষ্ণতা কিছুটা কমবে।
গতকাল রাতে বৃষ্টির পর, আজ সকাল থেকেও আকাশের মুখ ভার। আজ দিনভর কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস।
মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। ভোট মিটতেই স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। গতকাল সন্ধে থেকে মাঝরাত পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। তাপমাত্রাও স্বাভাবিকের থেকে এক ধাক্কায় নামল ৬ ডিগ্রি সেলসিয়াস। রাতে পারদ নেমে পৌঁছে যায় ২০ দশমিক ৪ ডিগ্রিতে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলায় রয়েছে কালবৈশাখীরও সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আরও ৪ দিন অর্থাৎ ৪ মে, ভোটের ফলাফলের আগের দিন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
