Live Updates: করোনা আক্রান্ত অমিতাভ, জয়া বচ্চনকে ফোন মমতার, দ্রুত আরোগ্য কামনা
এর আগে গত বছরের অক্টোবরেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 12 Jul 2020 04:35 AM

প্রেক্ষাপট
মুম্বই: করোনা আক্রান্ত কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁকে শনিবার সন্ধেবেলা ভর্তি করা হয়েছে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। নিজেই ট্যুইট করে করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন এই অভিনেতা। ট্যুইটে অমিতাভ লিখেছেন,...More
মুম্বই: করোনা আক্রান্ত কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁকে শনিবার সন্ধেবেলা ভর্তি করা হয়েছে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। নিজেই ট্যুইট করে করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন এই অভিনেতা। ট্যুইটে অমিতাভ লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালবের পক্ষ থেকে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের লোকজন ও কর্মীদেরও করোনা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফল এখনও জানা যায়নি। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’এর আগে গত বছরের অক্টোবরেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তাঁর শরীর ঠিক আছে। কিন্তু এবার কী হল, সেটা এখনও স্পষ্ট নয়।অমিতাভকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।