কলকাতা: বলিউডে একের পর এক অভিনেতা খুনের হুমকি পাচ্ছেন, কারও আবার বাড়ি লক্ষ্য করে চলছে গুলি! তাই সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হল বাদশা (Badshah)-র নাম। তবে এই প্রথম নয়, ২০২৪ সালেও একবার 'হুমকি' পেয়েছিলেন বাদশা। তবে এবার, লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে বাদশার উদ্দেশে হুমকি এল, 'আমরা সরাসরি এবার তোমার কপালে গুলি করব।' শনিবার অর্থাৎ গতকাল, রণদীপ মালিক অনিল পণ্ডিত-এর অ্যাকাউন্ট থেকে এই বার্তা পোস্ট করা হয়েছে। এই রণবীর নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য বলে দাবি করেছেন। সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরেই, ফের আতঙ্কে টলিউড।

Continues below advertisement

সমস্যার শুরু, 'বাদশা'-র গাওয়া সাম্প্রতিক একটি গান নিয়ে। 'টটীরী'। এই গান নিয়েই শুরু হয় বিতর্ক। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর অভিযোগ, ২০২৪ সালে একটা হুমকি পাঠানো হয়েছিল বাদশা-কে। তবে তিনি নাকি ফের বিতর্কিত কাজ করেছেন। সেই কারণেই এবার বাদশাকে চরম হুমকি দেওয়া হয়েছে। বাদশা নতুন গান তৈরি করার সময় কখনও ভাবেননি যে, এই গান গাওয়ার জন্য তাঁকে মৃত্যুর হুমকি পেতে হবে! এখন যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকিতে আগের কথাও উল্লেখ রয়েছে।

এদিনের হুমকিতে বাদশার উদ্দেশে লেখা হয়েছে, 'বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে, আমরা তোমার ক্লাবে তোমাকে একটি ট্রেলার দেখিয়েছিলাম। এ বার আমরা তোমার সরাসরি কপালে গুলি করব।' বাদশাকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি, পানিপথে গ্যারি এবং শ্যাঙ্কির অফিসে গুলি চালানোর ঘটনার দায় ও স্বীকার করা হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে। কারণ হিসাবে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হাওয়ালাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্যাং এর আগেও হাওয়ালা কার্যকলাপের সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করেছে।

Continues below advertisement

কিন্তু বাদশার গাওয়া 'টটীরী' গানে এমন কী রয়েছে, যার কারণে তাঁকে খুনের হুমকি পেতে হল? শোনা যাচ্ছে, 'আয়া বাদশা ডোলি চড়ানে, ইন সবকি ঘোড়ি বানানে'। এই গানে নাকি হরিয়ানার নারীদের অসম্মান করা হয়েছে। সেই কারণেই আপত্তি। এই গানের জন্য বাদশার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি জানিয়েছে। হরিয়ানার মহিলা কমিশন গায়কের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে। 

এর আগে, রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এরপরেই পরিচালকের বাড়িতে নিরাপত্তা বেড়েছে।