বিধানসভা ভোট ২০২৬
(Source: Poll of Polls)
টুইটারে ফলোয়ার সংখ্যা ছুঁল ২২ মিলিয়ন, অনুরাগীদের ধন্যবাদ বিগ বি-র
Web Desk, ABP Ananda | 21 Aug 2016 01:18 PM (IST)

মুম্বই: টুইটারে ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়ন। অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। অন্যান্য সুপারস্টারদের থেকে এখনও এগিয়ে রয়েছেন তিনি। এই মুহূর্তে বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে শাহরুখ খানের টুইটারে ফলোয়ার সংখ্যা ২০.৮ মিলিয়ন, সলমন খানের ১৯ মিলিয়ন, আমির খানের ১৮.৩ মিলিয়ন, দীপিকা পাড়ুকোনের ১৫.৬ মিলিয়ন, প্রিয়ঙ্কা চোপড়ার ১৪.৮। এঁদের সবার থেকে এগিয়ে বিগ বি। ২০১০-এ টুইটারে অ্যাকাউন্ট খোলেন অমিতাভ। টুইটারে বেশ সক্রিয় তিনি। এরইমধ্যে এই বিপুল পরিমান ফলোয়ার সংখ্যায় উচ্ছ্বসিত অমিতাভ অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। টুইটার ছাড়াও ফেসবুক, ব্লগেও বেশ লেখালিখি, পোস্ট করেন বিগ বি।