দশেরার দিন দ্বিতীয় সন্তান, মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। সমাজমাধ্যমে পোস্ট শেয়ার করেছেন তারকা দম্পতি। রণবীর, দীপিকার সঙ্গে ছবিতে রয়েছেন তাঁদের প্রথম সন্তান দুয়া এবং নবজাতকও। রণবীরের কোলে বসে রয়েছে দুয়া। আর দীপিকার হাতে রয়েছে একরত্তি 'দেবী'। দ্বিতীয় মেয়ের নাম দেবী রেখেছেন রণবীর এবং দীপিকা। প্রসঙ্গত উল্লেখ্য, তারকা দম্পতি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের মেয়ের নামও দেবী। সমাজ মাধ্যমের পোস্টে দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, দ্বিতীয় মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং। ইনস্টাগ্রামের পোস্টে দেখা গিয়েছে, ছোট্ট বোন দেবীকে চুমু খাচ্ছে বড় দিদি দুয়া। উজ্জ্বল সোনালি পোশাকে সেজেছেন রণবীর এবং দীপিকা। একই রঙের পোশাক রয়েছে দুয়া এবং দেবীর পরনেও। 

Continues below advertisement

Continues below advertisement

 

চলতি বছর ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছিলেন যে পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। সেই ছবিতে দুয়ার হাতে ধরা ছিল একটি প্রেগনেন্সি কিট। এরপর ৮ সেপ্টেম্বর দুয়াকে এবং রণবীরের সঙ্গে প্রেগনেন্সি ফটশ্যুটের ছবিও প্রকাশ করেন দীপিকা পাড়ুকোন। গত ১৯ সেপ্টেম্বর আসে সুখবর। দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায় মেয়ে হয়েছে দীপবীরের। এবার দ্বিতীয় সন্তানের নাম আর ছবি প্রকাশ করলেন তারকা দম্পতি।