কলকাতা: বড়পর্দায় রেকর্ড ব্যবসা করেছে রণবীর সিংহের (Ranveer Singh) সিনেমা, 'ধুরন্ধর ২' (Dhurandhar 2)। ছবিটি ৫০০ কোটির ব্যবসা করেছে বলেই জানা যাচ্ছে। আর সেই সিনেমার সাফল্যে যখন পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা উচ্ছ্বাস করছেন, তখন একেবারে চুপ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)! রণবীর যেখানে প্রত্যেকটা সাফল্যে স্ত্রীকে সমর্থন করেন, সবসময় সময় দীপিকার পিছনে থাকেন রণবীর, তাঁকে সমর্থন করার জন্য... তাহলে স্বামীর উদ্দেশ্যে কেন চুপ দীপিকা?

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয় দীপিকা আর রণবীরের একাধিক ক্লিপিংস। সেখানে হামেশাই দেখা যায়, দীপিকা কোথাও, কোনও মঞ্চে কথা বলছেন.. আর তাঁর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রণবীর। অনেকেই এই ক্লিপিংস দেখে বলেছেন, জীবনসঙ্গী বোধহয় এমনই হওয়া উচিত। তবে যখন রণবীর সাফল্যের সমুদ্রে ভাসছেন, কেন চুপ দীপিকা? এ নিয়ে ট্রোলিংয়েরও স্বীকার হয়েছেন অভিনেত্রী। তবে অবশেষে, মুখ খুললেন 'মস্তানি'। একটি পেজে দীপিকা কেন রণবীরের সাফল্যে চুপ রয়েছেন, তা নিয়ে ট্রোলিং হচ্ছিল। সেই পোস্টের কমেন্টবক্সে গিয়ে দীপিকা লিখেছেন, 'আমার বন্ধুর উদ্দেশে চিঠি... আপনাদের সবার অনেক আগেই তো আমি সিনেমাটা দেখে ফেলেছি। এবার বলুন তো, মজাটা ঠিক কাকে নিয়ে করা উচিত।'

'ধুরন্ধর ২' এর সাফল্যের কোনও পার্টি, কোথাও দেখা যায়নি দীপিকাকে। অনেকে যেমন দীপিকাকে ট্রোলিং করেছেন, তেমনই আবার অনেকে তাঁকে সমর্থন ও করেছেন। অনেকে বলেছেন, 'একটা মানুষ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন না, তার মানেই এটা নয় যে তাঁদের বিবাহিত সম্পর্কে কিছু সমস্যা হচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানাতে পছন্দ করেন না। যাঁরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চান, তাঁদের দয়া করে একা থাকতে দিন।' অনেকে আবার লিখেছেন, 'মানুষ মানুষের প্রতিক্রিয়া নিয়ে এত চিন্তিত কেন? ইন্টারনেট থেকে দূরে থাকুন, নিজেদের জীবন নিয়ে বাঁচুন।' আরও একজন লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় কী সবটা তুলে ধরা ভীষণ জরুরি? জীবনসঙ্গীকে সমর্থন করা কী সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে? তবেই সেটা সমর্থন হবে? এ নিয়ে এত চর্চার কী আছে, বুঝি না।'

Continues below advertisement

প্রসঙ্গত, দীপিকা এর আগে রণবীরের 'ধুরন্ধর' নিয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি রণবীরের সিনেমাটি দেখেছেন এবং তাঁর ছবিটি ভাল লেগেছে। তবে দীপিকা সোশ্যাল মিডিয়া থেকে বর্তমানে দূরেই থাকেন। কেবল কাজ সংক্রান্ত পোস্টটি করেন তিনি।