নতুন বছর সেলিব্রেট করতে গিয়ে নেশার ঘোরে গাড়ি চালিও না, আর্জি অক্ষয়, শাহরুখের
ABP Ananda, Web Desk | 29 Dec 2016 11:18 AM (IST)
মুম্বই: সামনেই নতুন বছর। সেই আনন্দে বর্ষশেষের রাতে তুমুল নেশা করা বিচিত্র কিছু নয়। কিন্তু সেই নেশার ঘোরে গাড়ি চালিয়ে নিজের ও অন্যের বিপদ ডেকে আনবেন না যেন। ফ্যানদের এমনই অনুরোধ করলেন শাহরুখ খান ও অক্ষয় কুমার। সামনের মাসেই মুক্তি পাবে শাহরুখের ‘রইস’। সেই উপলক্ষ্যে নিজের বার্তা ছড়িয়ে দিতে একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন এসআরকে। উল্টোদিকে অক্ষয় পোস্ট করেছেন ১৭ সেকেন্ড লম্বা একটি মোশন পোস্টার। অক্ষয়ের আগামী ছবি ‘জলি এলএলবি টু’। সেই ছবির পোস্টার ব্যাকড্রপে রেখে আইনজীবী জলি হুমকি দিয়েছে, ‘কানুন কে হাথ লম্বে হোতে হ্যায়’। সুতরাং সময় থাকতে শুধরে যাওয়াই ভাল!