একটা সময় এই অভিনেতার প্রতি আকৃষ্ট ছিলেন রবিনা ত্যান্ডন
নিজের পরবর্তী সিনেমা ‘শব’-এর প্রস্তুতিতে ব্যস্ত বলিউড অভিনেত্রী রবিনা ত্যান্ডন। সিনেমার প্রচারের সময় রবিনাকে তাঁর পছন্দের তারকাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের জবাবে রবিনা বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর পছন্দও বদলেছে। তবে বলিউডের এক ম্যাচো হিরোর প্রতি একটা সময় তাঁর তীব্র আকর্ষণ ছিল।
রবিনার স্বীকারোক্তি, সঞ্জয়ের প্রতি তিনি খুব বেশি আকৃষ্ট ছিলেন। রবিনা সঞ্জয় দত্তের সঙ্গে ‘ক্ষত্রিয়’, ‘বিজেতা’, ‘এলওসি কারগিল’-এর মতো সিনেমায় কাজ করেছেন। তাঁর আগামী সিনেমা শব-এ সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংবেদনশীল কাহিনী রয়েছে বলে জানিয়েছেন রবিনা।
ওনির পরিচালিত ‘শব’-সিনেমা অর্পিতা চট্টোপাধ্যায়, আশিষ বিস্ত ও সিমোনের মতো কলাকুশলীদের দেখা যাবে। আগামী ৩০ জুন সিনেমাটি মুক্তি পাবে।
রবিনা বলেছেন, তিনি বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের চেষ্টা করেন। ‘মাতর’-এর পর আগামী সিনেমায় তাঁকে গ্ল্যামারাস ও নেগেটিভ চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন রবিনা। তিনি বলেছেন, নতুন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেতে তিনি পছন্দ করেন।
রবিনা বলেছেন, শৈশবে ঋষি কপূরের অনুরাগী ছিলেন তিনি। একটু বড় হতেই সঞ্জয় দত্তর প্রতি আকৃষ্ট হন তিনি। সঞ্জয়ের সঙ্গে পরে রবিনা অনেকগুলি ছবিতে কাজ করেছেন। রবিনা বলেছেন, সঞ্জয়ের সঙ্গে কাজ করার সময় তিনি কিছুটা ভয় পেতেন এবং তাঁর বিশ্বাস হত না, যে ব্যক্তির পোস্টার তাঁর ঘরের দেওয়ালের চারদিকে ঝুলছে, সেই ব্যক্তির সঙ্গে তিনি কাজ করছেন।