কলকাতা: বাবা কুমার শানুর (Kumar Sanu)-র পুত্র সে, তবে বাবার সঙ্গে যোগাযোগ প্রায় নেই বললেই চলে! কিন্তু বাবার পথে হেঁটেই মিউজিশিয়ান হয়েছেন তিনিও। জান কুমার শানু (Jaan Kumar Sanu)। সঙ্গীতশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় তিনি, হামেশাই বিভিন্ন জায়গায় তিনি শো করেন। প্লেব্যাকের কাজ ও করেন। তবে বাবার প্রসঙ্গে তেমন কিছু কথা বলতে নারাজ তিনি। অন্যদিকে সন্তানের প্রসঙ্গ উঠলেও, কুমার শানু তাঁর মেয়েদের কথাই বলেন। জান কুমার শানুকে নিয়ে কথা বলতে চান না কুমার শানু। তাঁর প্রথম স্ত্রী রিতা ভট্টাচার্য্যের পুত্র জান কুমার শানু, তবে দ্বিতীয় বিয়ে হওয়ার পরে প্রথমা স্ত্রী এবং পুত্র সন্তানের সঙ্গে যোগাযোগ রাখেন না শানু। নিজের চেষ্টাতেই জনপ্রিয়তা পেয়েছেন জান কুমার শানু, তিনি 'বিগ বস ১৪'-তেও জনপ্রিয়তা পেয়েছেন। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি অসুস্থতার কথা শেয়ার করে নিয়েছেন, জান কুমার শানু। কী হয়েছে তাঁর?
কী হয়েছে জান কুমার শানুর?
সোশ্যাল মিডিয়ায় একটি রিল আপলোড করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গায়ে হাসপাতালের পোশাক। সঙ্গীতশিল্পী এই রিলেই জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। সেই কারণেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। ক্যাপশানে অবশ্য জান কুমার শানু মজা করে লিখেছেন, 'চিনা সে আয়া মেরা দোস্ত, কোভিড ও সালাম করো।' অর্থাৎ তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। সেই কারণেই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় মজার ছলে এই রিল শেয়ার করে নিলেও, প্রত্যেকেই সঙ্গীতশিল্পীর সুস্থতা কামনা করেছেন। অনেকে আবার প্রশংসাও করেছেন যে, মজার ছলে তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ অসুস্থতার কথা শেয়ার করে নিয়েছেন। তবে প্রত্যেকেই সুস্থতার কামনা করেছেন সঙ্গীতশিল্পী। বলিউডের পাশাপাশি, টলিউডেও কাজ করেছেন জান কুমার শানু। প্রসঙ্গত, সদ্যই চিকিৎসকেরা বলছেন, এখনও কোভিডে আক্রান্ত হচ্ছেন মানুষ, এই ভাইরাস এখনও থাবা বসাচ্ছে মানুষের শরীরে। তবে কোমর্বিডিটি না থাকলে, আগের মতো আর প্রাণঘাতী নয় কোভিড।
আরও পড়ুন: Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
