ইরানের বিখ্যাত পরিচালক মজিদ মজিদির সিনেমায় দীপিকা পাড়ুকোনের জায়গায় কে, দেখুন
চিলড্রেন অফ হেভেন, দ্য কালার অফ প্যারাডাইস ও বারান-এর মতো সিনেমার পরিচালক মজিদি রুপোলি পর্দায় নতুন শিল্পীদের নিয়েই দর্শকদের মুগ্ধ করেছেন। মজিদির এই সিনেমার মাধ্যমেই অভিষেক ঘটবে শাহিদ কাপূরের ভাই ইশান খাট্টারেরও। মালবিকা সিনেমায় শ্যুটিং কয়েকদিন আগেই শুরু করেছেন। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
সূত্রের খবর, সিনেমার প্রধান মহিলা চরিত্রের জন্য যে ধরনের অভিনেত্রী মজিদি চাইছিলেন, তার সঙ্গে একেবারেই মিলে গিয়েছেন মালবিকা। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
বেয়ন্ড দ্য ক্লাউড-এর কাহিনী ভাই ও বোনের সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে বলে জানা গিয়েছে। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
প্রখ্যাত সিনেমাটোগ্রাফার কে ইউ মোহননের মেয়ে মালবিকা। মানবিক সম্পর্ক নিয়ে তৈরি সিনেমার চরিত্রের জন্য মালবিকা দারুন উপযুক্ত বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
মালবিকাকে সিনেমার জন্য মজিদি নিজেই বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। মালবিকা নজরকাড়া সুন্দরী। বিভিন্ন ভ্রমণ ম্যাগাজিন ও ফ্যাশন ব্র্যান্ড সহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছে মালবিকাকে। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
ইরানের বিখ্যাত পরিচালক মজিদ মজিদিক ভারত-কেন্দ্রিক সিনেমায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে প্রথমে জল্পনা ছড়িয়েছিল। এজন্য দীপিকা অডিশন দিয়েছিলেন বলেও জানা গিয়েছিল। কিন্তু সেই জল্পনা স্থায়ী হল না। জানা গেল, মজিদির বেয়ন্ড দ্য ক্লাউড সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন থিয়েটার অভিনেত্রী মালবিকা মোহনন। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম