Pathaan Live Updates: বিতর্ক-প্রতিবাদ পেরিয়ে শাহরুখে বুঁদ দর্শক, শো বাড়ল 'পাঠান'-এর
Film Pathaan Live Updates: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।
ABP AnandaLast Updated: 25 Jan 2023 04:16 PM

প্রেক্ষাপট
কলকাতা: সমস্ত পূর্বাভাস, প্রশ্ন, আর উত্তেজনার উত্তর মিলবে আজই। মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' (Pathaan)। ইতিমধ্যেই একাধিক প্রেক্ষাগৃহে...More
কলকাতা: সমস্ত পূর্বাভাস, প্রশ্ন, আর উত্তেজনার উত্তর মিলবে আজই। মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' (Pathaan)। ইতিমধ্যেই একাধিক প্রেক্ষাগৃহে শুরু হয়ে গিয়েছে 'পাঠান'-এর প্রথম শো। সিদ্ধার্থ আনন্দ (Sidharth Ananda) পরিচালিত অগ্রিম বুকিং চালু হতেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছিল এই ছবি। 'পাঠান' ছবির বক্স অফিস কালেকশন কেমন হবে বা ছবির গল্প দর্শক কতটা ভালবাসবেন সেসব তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই ছবির মুক্তির সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরছে দেশজুড়ে প্রায় ২৫টি সিঙ্গল-স্ক্রিনের। বন্ধ হয়ে যাওয়া একগুচ্ছ সিঙ্গল-স্ক্রিন ফের খুলছে 'পাঠান' মুক্তির হাত ধরে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি। ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলবে 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'