Rahul Arunoay Banerjee Death: কারও কাছে তিনি বাবিন। কারও কাছে রাহুলদা। কারও ভাল বন্ধু। কারও ভ্রাতৃসম। 

Continues below advertisement

সুদীপ্তা চক্রবর্তী বলেছেন, 'রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলা এখনই সম্ভব হচ্ছে আমার পক্ষে। আমি না কিছু বলার মতো অবস্থায় নেই। রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলার আগে বোধহয় আমার মরে যাওয়া ভাল ছিল। এটুকুই বলতে পারি আপাতত। আমি ওকে রাহুল বলে ডাকি না। বাবিন বলে ডাকি ২৫ বছর ধরে। ও আমার ভাই। আমার মাথাটা ঠিক কাজ করছে না। আমার বড় লস।' 

সুদীপ্তার দিদি, বিদীপ্তা চক্রবর্তী বলছেন, 'কী বলব জানি না। আমি কলকাতায় নেই। ফিরছি। রাস্তায় আছি। খবরটা এল। ভীষণ অসহায় লাগছে। শরীরটা খারাপ লাগছে। এত কাছের ছিল ও আমার... জানি না কীভাবে রিঅ্যাক্ট করব... বড়ই প্রিয় ছিল আমার, বড়ই কাছের ছিল। অনেক ছোট থেকে অভিনয় করছে আমার সঙ্গে। দিদি-বৌদি-মা কত চরিত্র অভিনয় করেছি। এত শিক্ষিত, ভাষার প্রতি দখল, ট্যালেন্ট... ওর থেকে এত শিখতাম... ভাল সোল, ভাল ছেলে... এটা কী একটা যাওয়ার সময়, জানি না প্রিয়াঙ্কা, সহজ, কাকিমার সামনে গিয়ে কীভাবে দাঁড়াব।' 

Continues below advertisement

পরিচালক অভিনেতা অঞ্জন দত্ত বলেন, 'অল্প বয়সী একটা ছেলের জীবনে যদি এরকম একটা ঘটনা হয়... খারাপ লাগছে। ভাল অভিনেতা ছিল। বুদ্ধিমান ছেলে। এরম একটা অ্যাক্সিডেন্ট যদি হয়... কী বলব। মনখারাপ, আতঙ্কিত। লেখাপড়া করা ছেলে ছিল। অনেক কিছুই জানে। ওর সঙ্গে আড্ডা মারতে, কথা বলতে ভাল লাগত। ভাল অভিনয় করত।' 

দুর্ঘটনার দিন সকালেও অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্যুটিং করেছিলেন রাহুল। একই সিরিয়ালে অভিনয় করছিলেন তাঁরা। আজ কলকাতা ফিরছিলেন ভাস্কর। ফেরার পথেই মর্মান্তিক খবরটি পান তিনি। রাহুলের মৃত্যুর খবরে ভাস্কর বলেন, 'কী বলব ! অবিশ্বাস্য ব্যাপার। এক ঘণ্টা আগেও যার সঙ্গে কথা বলে এলাম, এক-দেড় ঘণ্টা পরে ফোনে শুনছি সে নেই, এটা বিশ্বাসই করতে পারছি না। ট্রমার মধ্য রয়েছি।' 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। কান্না ভেজা গলায় সবাই বলছেন, 'এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারছি না।' তমলুক মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে রাহুলের দেহ। সেখানেই আজ থাকবে অভিনেতার দেহ এবং আগামীকাল ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই দিঘা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তালসারিতে যেহেতু দুর্ঘটনা ঘটেছে এবং ওই এলাকা যেহেতু ওড়িশা পুলিশের আওতাধীন, তাই তারাও এই মৃত্যুর ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। কারা শেষ পর্যন্ত অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করবে, তা পরবর্তীতে জানা যাবে।