Rahul Arunoday Death: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, বলা ভাল এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তাঁর সতীর্থ, সহকর্মী, বন্ধু আবির চট্টোপাধ্যায়ও স্বভাবতই ভেঙে পড়েছেন রাহুলের মৃত্যুর খবর পেয়ে। আবির বলছেন, 'রাহুল শুধু আমার সহ-অভিনেতা, বন্ধু নয়, আমার ভাই। ওর পরিবারকে ২৫ বছর ধরে চিনি। এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমার থেকে বয়সেও ছোট। কাজের সম্পর্কের বাইরেও, সম্পর্ক ছিল ওর সঙ্গে। জানি না এই মুহূর্তে কী বলা উচিত। জানি না কীভাবে রিঅ্যাক্ট করতে হয়। কী বলব। খুব শকিং। বড় লস। কিছু বলার পরিস্থিতি, মানসিকতা কিছুই নেই।'

Continues below advertisement

অকালেই মৃত্য়ু হয়েছে অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দিঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে শ্য়ুটিংয়ে গিয়ে মৃত্য়ু হয়েছে তাঁর। ওড়িশা পুলিশের দাবি, দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। তবে শ্য়ুটিংয়ের কোনও অনুমতি ছিল না। যদিও শ্য়ুটিং স্টাফদের দাবি, অনুমতি ছিল। কিন্তু প্রশ্ন উঠছে, শ্য়ুটিংয়ের সময়ে কি যথাযথ নিরাপত্তা ছিল? যখন রাহুল ডুবে যাচ্ছিলেন, তখন অন্য়ান্য় ক্রিউ মেম্বাররা কী করছিলেন? সবার চোখের সামনে কী করে এমন ঘটনা ঘটল? উঠছে প্রচুর প্রশ্ন। 

আর অভিনেতা রাহুলের অকাল মৃত্য়ু ঘিরে যখন উঠছে একাধিক প্রশ্ন, তখন পুলিশ সূত্রে জানা গেল এই তথ্য়। পুলিশ সূত্রে দাবি, তালসারির সমুদ্র সৈকতে যেখানে শুটিং হচ্ছিল, সেখানে সিরিয়ালের দৃশ্য় শ্য়ুটের জন্য় ক্য়ামেরা ছিল। সেই ক্য়ামেরাতেই দুর্ঘটনার সময়কার ছবি ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, অভিনেতা রাহুল এবং তাঁর সহ অভিনেত্রী সমুদ্রের অনেকখানি গভীরের দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশ সূত্রে দাবি, এরপরই দেখা যায় প্রথমে জলে পড়ে যাচ্ছেন অভিনেত্রী, তারপরই পড়ে যাচ্ছেন রাহুল। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্য়ক্তি প্রথমে গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করে বোটে তুলছেন। কিন্তু রাহুলকে বেশ কিছুটা সময়ে জলের মধ্য়েই থাকতে হয়। তারপর তাঁকে উদ্ধার করা হয়। এরপর রাহুলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে দাবি, যাঁরা শুটিংয়ের জন্য় সেখানে উপস্থিত ছিলেন তাঁদের প্রত্য়েককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Continues below advertisement

দীর্ঘক্ষণ জলে ডুবে ছিলেন অভিনেতা রাহুল বন্দ্য়োপাধ্য়ায়। আর তাই ফুসফুসের ভিতর অস্বাভাবিক পরিমাণে ঢুকে গেছিল বালি ও নোনা জল। সূত্রের খবর, অভিনেতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।