কলকাতা: সিরিয়ালের শুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ অকালমৃত্য়ু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তালসারিতে সমুদ্রে ডুবে মারা যান অভিনেতা। রাহুলের মৃত্যু ঘিরে তোলপাড় গোটা টলিপাড়া। রাহুলের জন্য এখন একজোট বাংলা সিনেদুনিয়া। কিন্তু রাহুলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। অভিনেতার এহেন পরিণতি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভবিষ্যতে এমন পরিণতি যেন কারোর না হয়, তার জন্যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একজোট হয়ে নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল থেকেই স্তব্ধ হয়ে যায় টলিপাড়া। 

Continues below advertisement

তবে মঙ্গলবার বিকেলে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একটি বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা জানান কর্মবিরতি তাঁরা তুলে নিচ্ছেন। কাল থেকে, অর্থাৎ বুধবার থেকে পুনরায় কাজে ফিরবেন সকলে। তবে এই কাজ করার ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। এই বিষয়েও সমস্তটা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানেন, '' রাহুলের মৃত্যুতে প্রচুর মানুষ কাঁদছিলেন। এখানেই ছিলাম। এটা আমাদের পরিবার। আমাদের শিল্পী, কলাকুশলী, ডিরেক্টর, সকলেই পরিবারের মত কাজ করেছেন, সবাই আমাদের সাথে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু জিনিস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্য। সেগুলোকে আলাদা আলাদা করে বলে একটি সিদ্ধান্তে এসেছেন।'' '' ১৫ দিনের মধ্যে সবার সঙ্গে একটা চুক্তি হবে সুরক্ষার জন্য।'' ''একটা বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি। আগামী ২৫ বছর সবাই মনে রাখবে। এখানে ক্রেডিট আমাদের নেই, আছে শুধু একটা ছেলের, যে আমাদের ছেড়ে চলে গেছে। সবার জন্য ইনসিওরেন্স বা বীমার ব্যবস্থা করতে হবে।'' এছাড়াও রঞ্জিত মল্লিক জানান, '' যারা রাহুলকে কেড়ে নিয়েছে তাদের সাথে কেউ কাজ করবে না।'' অর্থাৎ সেই প্রোডাকশন হাউস বা নামের সাথে যুক্ত কারোর সাথেই কাজ করবেন না শিল্পী ও কলাকুশলীরা। প্রসেনজিৎ আরও জানান, '' রাহুলের মৃত্যুর সত্যিটা যেন প্রকাশ পায়।''

Continues below advertisement

দেব জানান, '' আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন যৌথভাবে আমরা ব্যান সংস্কৃতি থেকে দূরে থাকি। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করতে পারবো না। সেই কারণে সেই কোম্পানির সাথে আমরা কাজ করব না, যতদিন না তারা প্রমান করতে পারে যে তারা নির্দোষ। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে আর্টিস্ট ও ডিরেক্টরকে ব্যান করা হয়েছে, তাদের ৭২ ঘন্টার মধ্যে ফিরিয়ে আনতে।