কলকাতা: 'থ্রি ইডিয়েটস্' (3 Idiots) ছবিটি দর্শকদের মধ্যে ভীষণ ভালবাসা পেয়েছিল। সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন, আমির খান (Aamir Khan), শরমন যোশী (Sharman Joshi) এবং আর মাধবন (R. Madhavan)। অন্যতম মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল, করিনা কপূর খান (Kareena Kapoor Khan)-কেও। এই সিনেমার সিক্যুয়েল নিয়ে জল্পনা-কল্পনা চলছিন অনেকদিন ধরেই। সিনেমার পরিচালক, রাজকুমার হিরানি অনেকবারই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি এই সিনেমার সিক্যুয়েল আনার পরিকল্পনা করছেন। তবে, কোন দিকে যেতে পারে, এই সিনেমার সিক্যুয়েলের গল্প? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, সেই ইঙ্গিতই দিলেন পরিচালক!

Continues below advertisement

কোনদিকে যাবে 'থ্রি ইডিয়েটস্' -এর সিক্যুয়ালের গল্প?

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেছেন, তিনি এখনও সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন, তবে কাজ অনেকটাই বাকি। ২০০৯ সালে মুক্তি পাওয়া, 'থ্রি ইডিয়েটস্'-এ আমির খানকে র‍্যাঞ্চোর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবির শেষে দেখানো হয়েছিল, তিনি লাদাখে শিক্ষকতার চাকরি করছেন। অন্যদিকে, ফারহানের ভূমিকায় অভিনয় করেছিলেন আর মাধবন। সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল, একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হিসেবে। আর রাজুর ভূমিকায় অভিনয় করেছিলেন শরমন যোশী, এবং তিনিও তাঁর কর্মজীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, এটাই দেখানো হয়েছিল। তবে কোনদিকে এগোবে সিক্যুয়েলের গল্প?

Continues below advertisement

রাজকুমার হিরানি জানিয়েছেন, 'থ্রি ইডিয়েটস্'-এর সিক্যুয়াল আর কলেজের গল্প নিয়ে হবে না। ব়্যাঞ্চো, ফারহান আর রাজু এখন বড় হয়ে গিয়েছে। তাঁদের বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও রয়েছে। এই ছবিতে দেখানো হবে, তাঁরা এখন মিড লাইফ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এইভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। তবে গল্পে ঠিক কী হবে, তার ইঙ্গিত এখনও দেননি পরিচালক। কেবল জানিয়েছেন, তাঁর কাজ অনেকটাই বাকি। এখনও চিত্রনাট্য নিয়ে কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। ছবিতে নতুন কোনও অভিনেতা, অভিনেত্রী আসবেন কি না.. সেই বিষয়টাও ভেবে দেখবেন পরিচালক। তবে 'থ্রি ইডিয়েটস্'-এর ৩ মুখ্যচরিত্র এই সিনেমাতেও থাকবে, তা নিশ্চিত করেছেন রাজকুমার হিরানি।

প্রসঙ্গত, আমির খানও জানিয়েছেন, তিনি 'থ্রি ইডিয়েটস্'-এর সিক্যুয়াল নিয়ে যথেষ্ট আগ্রহী। সেই ছবিতে তিনি কাজ করতে চান। ছবির অন্যান্য কলাকুশলীরাও যথেষ্ট আগ্রহী এই সিনেমাটি নিয়ে। সিনেমাটির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরাও।

আরও পড়ুন: Bollywood News: ৬০ বছর বয়সে বিয়ে! এই বলি অভিনেত্রী কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গেও