মৃত্যুর কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় ইন্দ্র কুমারের শেষ বার্তা
ইন্সটাগ্রামে যাঁরা ইন্দ্রকে ফলো করেন তাঁদের অনেকেরই বক্তব্য, ইন্দ্র হয়ত মৃত্যুর কথা বুঝতে পেরে গিয়েছিলেন।
এরপর থেকে মৃত্যুর ২৪ ঘন্টারও কম সময় আগে ইন্সটাগ্রামে ফের সক্রিয় হন তিনি। ২৭ আগস্ট সকাল সাড়ে ছটা নাগাদ একটি পোস্ট করেন তিনি। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- শান্তি..
ইন্দ্র সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় ছিলেন না। বেশ কয়েকমাস নিষ্ক্রিয় থাকার পর মৃত্যুর ঠিক আগে ইন্সটাগ্রামে ফিরে আসেন তিনি। সেখানে যে বার্তা তিনি পোস্ট করেছেন তা দেখে হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠতে পারে। এই মেসেজ পোস্ট করার আগে তিনি যে পোস্ট করেছিলেন, তা প্রায় এক বছর আগে। গত বছরের ৭ অক্টোবর।নিজের একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন-সুখ।
৪৪ বছরের অভিনেতার রয়েছে ৪ বছরের এক কন্যা। দ্বিতীয় স্ত্রী পল্লবী শরাফ।
গত শুক্রবার গভীর রাতে হৃদরোগে মারা গেলেন বলিউড অভিনেতা ইন্দ্র কুমার।অকালে প্রয়াত এই অভিনেতা সলমন খানের ওয়ান্টেড সিনেমার মাধ্যমেই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন।