সচিন তাঁর বায়োপিকের পোস্টারও পোস্ট করেছেন। ব্যাটসম্যান হিসেবে সচিনের বেড়ে ওঠার কাহিনী থাকবে সিনেমায়। সচিনের খেলার ফুটেজও ব্যবহার করা হয়েছে সিনেমায়। অপেক্ষার অবসান, ২৬ মে মুক্তি সচিনের বায়োপিকের
ABP Ananda, web desk | 13 Feb 2017 05:34 PM (IST)

মুম্বই: মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের জীবন অবলম্বনে তৈরি সিনেমা ‘সচিন: অ্যা বিলিয়ন ড্রিমস’ আগামী ২৬ মে মুক্তি পেতে চলেছে। এই ডকু-ফিচার ফিল্মের মুক্তির দিন ঘোষণা করেছেন খোদ সচিনই। নিজের ট্যুইটার পেজে প্রাক্তন ব্যাটিং কিংবদন্তী জানিয়েছেন, ‘আমাকে সবাই যে প্রশ্ন করেছেন, তার উত্তরে বলছি..ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন.. @SachinTheFilm ২৬.০৭.১৭-তে মুক্তি পাবে’।