বিধানসভা ভোট ২০২৬
(Source: Poll of Polls)
#SunnyLeone #DanielWeber সানির সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেন, জানালেন স্বামী ড্যানিয়েল ওয়েবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Sep 2018 03:47 PM (IST)

মুম্বই: সানি লিওন, তিনি পর্ন ইন্ডাস্ট্রি থেকে আসলেও, অভিনয়ের দুনিয়ায় নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। আজ তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। ব্যক্তি জীবনেও যে সানি একজন অসাধারণ মানুষ তার প্রমাণও মিলেছে। নিজের ইচ্ছেতেই একটি হোম থেকে ছোট্ট মেয়েকে দত্তক নিয়েছেন। সারোগেসির মাধ্যমে আরও দুই সন্তানের মা হয়েছেন। তাঁর পেশাগত এবং ব্যক্তি জীবনের এই প্রত্যেক সিদ্ধান্তে স্তম্ভের মতো তিনি পাশে পেয়েছেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবরকে। একথা সানি নিজে মুখে একাধিকবার জানিয়েছেন। এবার স্ত্রী সম্পর্কে কিছু কথা বললেন ড্যানিয়েল। তাঁর জীবনের প্রতিটা সিদ্ধান্তই সানির সঙ্গে আলোচনা করে নেওয়া। প্রসঙ্গত, জীবনে কোনও একটা ঘটনা নেই, যেখানে মতামত দেননি স্ত্রী। ড্যানিয়েলের জীবনটাই তৈরি হয়েছে তাঁর স্ত্রী ও সন্তানকে কেন্দ্র করে। তাঁদের দাম্পত্য জীবনটাই চলছে পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে। স্ত্রী হিসেবে নয়, অনেক সময় বিজনেস পার্টনার হিসেবে সানি বহু মতামত দেন ড্যানিয়েলকে। গত সাত বছর ধরে একসঙ্গে রয়েছেন সানি-ড্যানিয়েল। এমনকি বাবা হিসেবে সব দায়িত্বও পালন করেন ড্যানিয়েল। তাই তিনি তাঁর কাজ এমন ভাবে সাজান, যাতে কোনওভাবেই তাঁর মেয়ে বঞ্চিত না হয়। তাকে ঠিকভাবে সময় দেওয়াটা ড্যানিয়েলের কাছে বেশি গুরুত্বপূর্ণ।