দেখুন! সমুদ্র সৈকতে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছেন সুস্মিতা
ABP Ananda, Web Desk | 17 Sep 2019 09:54 AM (IST)
সুস্মিতা এখন ৪৪ ছুঁই ছুঁই, রহমান ২৮-২৯। কিন্তু তাঁদের রসায়ন চোখে পড়ার মত।
মুম্বই: বয়ফ্রেন্ড রহমান শোলের সঙ্গে মালদ্বীপ বেড়াতে গিয়েছেন সুস্মিতা সেন। সেখান থেকে ইনস্টাগ্রামে পোস্ট করছেন একের পর এক মাথা ঘোরানো ছবি। প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। সুস্মিতার এই কাশ্মীরী বয়ফ্রেন্ড তাঁর থেকে ১৫ বছরের ছোট। সুস্মিতা এখন ৪৪ ছুঁই ছুঁই, রহমান ২৮-২৯। কিন্তু তাঁদের রসায়ন চোখে পড়ার মত। তাঁর অনুরাগীরাও লিখেছেন, বয়স তো স্রেফ একটা সংখ্যা। ছোট মেয়ে আলিশার ১০ বছরের জন্মদিনে স্কুবা ডাইভিং করেন সুস্মিতা। মেয়ে আবার প্যানকেক বানায় তাঁর জন্য। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।