রাজর্ষি দত্তগুপ্ত, পুরুষোত্তম পণ্ডিত, পার্থপ্রতিম ঘোষ : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। শ্যুটিং শেষে সমুদ্রে নেমে অভিনেতা ডুবে যান বলে খবর। দিঘা মহকুমা হাসপাতালে মৃত্যু হয় রাহুলের। জানা গিয়েছে, আজও শ্যুটিং করেছিলেন অভিনেতা। শ্যুটিং শেষে নামের সমুদ্রে। তারপরেই ঘটে অঘটন। শোনা যাচ্ছে, আজ শ্যুটিং শেষে সমুদ্রে নেমে স্নানের জন্য কিছুটা এগিয়েছিলেন অভিনেতা। আচমকাই বড় ঢেউ আসে, তলিয়ে যান রাহুল। অভিনেতা যখন তলিয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে তাঁকে কেউ দেখেছিলেন কিনা তাও জানার চেষ্টা চলছে। 

Continues below advertisement

আজ বিকেল সাড়ে তিনটে, চারটে নাগাদ ঘটেছে দুর্ঘটনা। সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন অভিনেতা। আজ শ্যুটিং শেষে সমুদ্রে নামেন রাহুল। শোনা যাচ্ছে, একটি বড় ঢেউয়ের মুখে পড়ে যান তিনি। অসতর্কতা মুহূর্তে আচমকাই এসেছিল ঢেউ। সমুদ্রে নামার পরমুহূর্তেই এই দুর্ঘটনা ঘটেছে। ঢেউয়ের ধাক্কায় তলিয়ে অনেকদূর চলে যান রাহুল। বেশ কিছুক্ষণ অভিনেতার খোঁজ পাওয়া যায়নি। এরপর শ্যুটিং ইউনিটের বাকিরাই উদ্ধারকাজে হাত লাগান। খোঁজ পাওয়া যায় অভিনেতার। তাঁকে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাহুলকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন বলে খবর। ইউনিটের যাঁরা ছিলেন, যাঁরা উদ্ধার করেছিলেন, সকলের সঙ্গে কথা বলে ঠিক কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে। শ্যুটিং চলাকালীন দুর্ঘটনা, নাকি শ্যুটিংয়ের পরেই সবটা ঘটেছে, স্থানীয়দের সঙ্গে এবং শ্যুটিং ইউনিটের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। তালসারির সমুদ্রে ছিল পুরু চড়া। অনুমান, সেখানেই আটকে যান অভিনেতা। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামীকাল ময়নাতদন্ত হবে বলে খবর। যেহেতু তালসারি ওড়িশা পুলিশের আওতাধীন তাই তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। সিনেমা এবং সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি। ৪৩ বছর বয়সে সমুদ্রে ডুবে মৃত্যু রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ২০০০ সালে 'চাকা' ছবিতে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু। রাহুলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল 'চির দিনই তুমি যে আমার'। ২০০৮ সালে 'আবার আসব ফিরে' ও 'জ্যাকপট' ছবিতে অভিনয়। 'জুলফিকার', 'বিদায় ব্যোমকেশ', 'ব্যোমকেশ গোত্র' ছবিতে অভিনয় করেছিলেন রাহুল। 

Continues below advertisement