কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচন চলাকালেই রাজ্যে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়নগরে সভায় ভাষণ দিচ্ছেন মোদি। নন্দীগ্রাম সহ রাজ্যের ৩০ আসনে ভোট চলার মধ্যেই মোদির সভা।
WB Election 2021 Live : আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে, দাবি মোদির
মোদি বলেছেন, ‘দিদি বাংলার কৃষকদের জন্য ভাবেননি, ক্ষতি করেছেন। ২ মে বিজেপির সরকার গঠনের পরই কৃষক প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩ বছরের বকেয়া টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মৎস্যজীবীদের শুধুমাত্রা তোলাবাজি দিয়েছেন দিদি।আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে।’
WB Election 2021 updates:'বিজেপির জন্য বাংলা উন্নয়ন, শিক্ষা, শিল্পর মাঠ হয়ে উঠবে'
জয়নগরের সভায় মোদি আরও বলেছেন, ‘দিদি আমি মরসুমি ক্ষমতাধারী লোক নই। খেলার মাঠ ছিল, আছে, থাকবে। বিজেপির জন্য বাংলা উন্নয়ন, শিক্ষা, শিল্পর মাঠ হয়ে উঠবে।সোনার বাংলার লক্ষ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে।’