LIVE UPDATES: এনআরসি-তে ভরসা নেই, বিদেশি চিহ্নিত করতে নতুন ব্যবস্থা নিচ্ছে রাজ্য, কেন্দ্র, বললেন হিমন্ত বিশ্বশর্মা
যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে সিংহভাগ বাঙালি বলে খবর। বহু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ডিটেনশন সেন্টারে, নাম বাদ পড়ার ভয়ে অনেকে আত্মহত্যা করেছেন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 31 Aug 2019 02:14 PM

প্রেক্ষাপট
গুয়াহাটি: কিছুক্ষণের মধ্যেই জানা যাবে অসমের ৪০ লাখ বাসিন্দার ভাগ্য। আজ বেলা ১০টায় প্রকাশিত হবে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী বা এনআরসির চূড়ান্ত তালিকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় গোটা রাজ্য ঘিরে ফেলা...More
গুয়াহাটি: কিছুক্ষণের মধ্যেই জানা যাবে অসমের ৪০ লাখ বাসিন্দার ভাগ্য। আজ বেলা ১০টায় প্রকাশিত হবে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী বা এনআরসির চূড়ান্ত তালিকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় গোটা রাজ্য ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। বেশ কিছু জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা।গত বছর ৩০ জুলাই প্রকাশিত হয় এনআরসির খসড়া। নাগরিক তালিকা থেকে বাদ পড়েন ৪০.৭ লক্ষ মানুষ। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে তালিকায় ছিল শুধু ২.৯ কোটির নাম। যাঁদের নাম বাদ পড়ে, তাঁরা ছাড়া গত মাসে প্রকাশিত আর এক তালিকায় আরও এক লাখের বেশি মানুষের নাম নাগরিকপঞ্জী থেকে বাদ পড়ে যায়। যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে সিংহভাগ বাঙালি বলে খবর। বহু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ডিটেনশন সেন্টারে, নাম বাদ পড়ার ভয়ে অনেকে আত্মহত্যা করেছেন। এই পরিস্থিতিতে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল ভয়ের কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন। তাঁদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজ্য সরকার যত দূর সম্ভব সাহায্য করবে, করা হবে আইনি সহায়তাও।মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যদি চূড়ান্ত তালিকা থেকে কারও নাম বাদ পড়ে, তবে তার অর্থ এই নয় যে তিনি বিদেশি হয়ে গেলেন। বিষয়টির মীমাংসা হবে আদালতে।এনআরসিঅসম ডট এনআইসি ডট ইন ও অসম ডট মাইগভ ডট ইন-এ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।