LIVE: যাদবপুর নিয়ে ক্যাম্পাস থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল পড়ুয়াদের, ঢাকুরিয়া থেকে মিছিল এসএফআইয়ের, অবস্থান বিক্ষোভে এবিভিপি
গতকালের ঘটনা নিয়ে আজ ফের মুখ খুলতে পারেন রাজ্যপাল।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 20 Sep 2019 06:57 PM

প্রেক্ষাপট
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মারধরের ঘটনায় আজ আরও চরমে উঠতে পারে নবান্ন-রাজভবন সংঘাত। সূত্রের খবর, গতকালের ঘটনা নিয়ে আজ ফের মুখ খুলতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকর। ফলে...More
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মারধরের ঘটনায় আজ আরও চরমে উঠতে পারে নবান্ন-রাজভবন সংঘাত। সূত্রের খবর, গতকালের ঘটনা নিয়ে আজ ফের মুখ খুলতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকর। ফলে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল ও রাজ্যপাল-উপাচার্যের মধ্যে সংঘাত আরও চরম হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল এবিভিপির তাণ্ডবের প্রতিবাদে বিকেলে ক্যাম্পাসে মিছিল করবেন ৩ শাখার পড়ুয়ারা। পাল্টা গাঁধী মূর্তি থেকে মিছিল করবে এবিভিপি। পাশাপাশি মিছিল করে থানায় যাবে বিজেপিও।
যাদবপুর নিয়ে মিছিল, পাল্টা মিছিল। ক্যাম্পাসে থেকে বেরিয়ে ছাত্রদের মিছিল গোলপার্ক পর্যন্ত। ঢাকুরিয়া থেকে ক্যাম্পাস পর্যন্ত আরেকটি মিছিল এসএফআইয়ের। রাজ্য পার্টি অফিস থেকে ধর্মতলা পর্যন্ত পাল্টা মিছিল বিজেপির। গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে এবিভিপি।