LIVE UPDATES: বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, বজ্রাঘাতে রাজ্যে মৃত ৪, আহত বহু
শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। দুপুরেই আঁধার নামল কলকাতায়।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 16 Aug 2019 06:12 PM

প্রেক্ষাপট
কলকাতা: শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। দুপুরেই আঁধার নামল কলকাতায়। ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। জখম হয়েছে আরও ১৫ জন। তাদের সবাইকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,...More
কলকাতা: শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। দুপুরেই আঁধার নামল কলকাতায়। ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। জখম হয়েছে আরও ১৫ জন। তাদের সবাইকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের জের, রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।