নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা গোটা বিশ্বের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই যুদ্ধের আঁচ পড়েছে সর্বত্র। বিশেষ করে এই মুহূর্তে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্যাসের সঙ্কট। রীতিমতো আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। আর এই আতঙ্কের কারণে বিপুল সংখ্যক মানুষ নির্ধারিত সময়ের আগেই সিলিন্ডার বুকিং করতে চাইছেন। উচ্চ চাহিদার কারণে, গ্যাস এজেন্সিগুলিতে বুকিং নম্বরগুলি প্রায়শই ব্যস্ত থাকছে, অথবা ফোন কলের মাধ্যমে বুকিং করা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে, গ্যাস বুক করতে পারছেন না গ্রাহকরা। তাই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে গ্যাস বুকিং-এর কয়েকটি নতুন পদ্ধতি উল্লেখ করেছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পোস্টে উল্লেখ করা হয়েছে, লাইনে না দাঁড়িয়ে কীভাবে নিজেই সহজ পদ্ধতিতে গ্যাস বুকিং করতে পারবেন। HP, ইন্ডিয়ান ও ভারত গ্যাস বুকিং-এর ক্ষেত্রে নিয়মগুলো জেনে নিন।
পদ্ধতি ১. হোয়াটসঅ্যাপের মাধ্যমে২. মিসড কল-এর মাধ্যমে ৩. এসএমএস/আইভিআরএসের মাধ্যমে৪. সংশ্লিষ্ট ওএমসির মোবাইল অ্যাপের মাধ্যমে৫. ওয়েবসাইটের মাধমে
ভারত গ্যাস বুকিং-এর পদ্ধতি
১. হোয়াটসঅ্যাপ নম্বর - ১৮০০ ২২ ৪৩৪৪২. মিসড কল নম্বর - ৭৭১০৯৫৫৫৫৫৩. এসএমএস/আইভিআরএস - ৭৭১৫০১২৩৪৫৪. মোবাইল অ্যাপ - Hello BPCL ৫. ওয়েবসাইট - my.ebharatgas.com
ইন্ডিয়ান গ্যাস বুকিং-এর পদ্ধতি
১. হোয়াটসঅ্যাপ নম্বর - ৭৫৮৮৮৮৮৮২৪২. মিসড কল নম্বর - ৮৪৫৪৯৫৫৫৫৫৩. এসএমএস/আইভিআরএস - ৭৭১৮৯৫৫৫৫৫৪. মোবাইল অ্যাপ - Indian Oil One৫. ওয়েবসাইট - https://cx.indianoil.in
HP গ্যাস বুকিং-এর পদ্ধতি
১. হোয়াটসঅ্যাপ নম্বর - ৯২২২২০১১২২২. মিসড কল নম্বর - ৯৪৯৩৬০২২২২৩. এসএমএস/আইভিআরএস - ৮৮৮৮৮২৩৪৫৬৪. মোবাইল অ্যাপ - HP Pay৫. ওয়েবসাইট - https://myhpgas.in
মনে রাখবেন, আপনার যদি স্মার্টফোন না থাকে অথবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে আপনি একটি সাধারণ SMS এর মাধ্যমে বুকিং করতে পারেন। এক্ষেত্রে আপনি কেবল গ্যাস সংযোগের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল থেকেই SMS পাঠাতে পারবেন। উজ্জ্বলা যোজনার গ্রাহকরা যদি বুকিং-এর ক্ষেত্রে কোনও সমস্যায় পড়েন তবে টোল-ফ্রি নম্বর: ১৮০০-২৩৩-৩৫৫৫ হেল্পলাইন: ১৮০০-২৬৬-৬৬৯৬ - এ যোগাযোগ করে সাহায্য নিতে পারেন।
উল্লেখ্য, একটি বিবৃতি দিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, "সরকার সমস্ত পরিবার এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলিতে রান্নার গ্যাসের সরবরাহ নিশ্চিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মহুর্তে কেবলমাত্র পরিবার, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এলপিজি সরবরাহকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে"।
