live updates: মহারাষ্ট্রে সরকার গঠনের তত্পরতা তুঙ্গে, কাল মাতোশ্রীতে সব শিবসেনা বিধায়ককে হাজির থাকতে নির্দেশ

শিবসেনা নেতা সঞ্জয় রাউত আজই দাবি করেছেন, ২-৫ দিনেই মহারাষ্ট্রে সরকার তৈরি হচ্ছে। তিনি বলেছেন, তিনটে দল সরকার গড়তে নামলে প্রক্রিয়াটা দীর্ঘ তো হবেই। প্রক্রিয়া শুরু হয়েছে আজ। আসছে ২-৫ দিনেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে সরকার গঠিত হবে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মহারাষ্ট্রের জনগণ চান, মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হওয়া উচিত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 21 Nov 2019 05:07 PM

প্রেক্ষাপট

মুম্বই: মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে কংগ্রেস-এনসিপি জোটের সরকার গঠনের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার মধ্যেই উল্টো সুর সঞ্জয় নিরুপমের। প্রাক্তন কংগ্রেসি এমপি দলের শিবসেনার সঙ্গী হওয়া ‘ভুল’ হবে বলে অভিমত জানিয়েছেন। কংগ্রেসের অন্তর্বর্তী...More

কংগ্রেস ওয়ার্কিং কমিটি আজ বৈঠকে বসে সনিয়া গাঁধীর ১০ জনপথের বাসভবনে। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা মহারাষ্ট্রের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে কমিটির সদস্যদের অবহিত করেছি। আজ কংগ্রেস-এনসিপি আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি, আগামীকাল মুম্বইয়ে হয়তো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, নিজেদের মধ্যে বৈঠকের পাশাপাশি কংগ্রেস, এনসিপি নেতারা ফোনে শিবসেনা নেতৃত্বের সঙ্গে কথা বলেন, ইতিবাচক সাড়া পান। জোট সরকারের ক্ষমতা বন্টন ফর্মূলাও ঠিক হয়। সেই অনুসারে শিবসেনা, এনসিপি আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করবে, কংগ্রেস নেবে উপ মুখ্যমন্ত্রী পদ।