Bihar Phase 2 Polling LIVE: 'এক গোষ্ঠীর মানুষ চান না আপনি 'ভারত মাতা কি জয়' ও 'জয় শ্রী রাম' বলুন': সহর্সের জনসভায় মোদি

Bihar Polls: আজ ভাগ্যপরীক্ষা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 03 Nov 2020 09:06 PM

প্রেক্ষাপট

পটনা: বিহারে আজ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফার ভোটে আরজেডি প্রধান লালু প্রসাদের দুই পুত্রের রাজনৈতিক...More

বিহারে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্বে ভোটদানের হার ৫৩.৫১ শতাংশ। জানাল নির্বাচন কমিশন।
Bihar Phase 2 Polling LIVE: দপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ২১.৮৩ শতাংশ



আজ বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।
দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ২১.৮৩ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।