দিওয়ালি পালন করুন, করোনা থেকে সতর্কতা বজায় রাখুন, বললেন মোদি
Workers and supporters of BJP on Wednesday took part in the celebrations at party headquarters. | ফল ঘোষণার পর আজ নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে বিজয়োৎসবের আয়োজন করা হয়।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 11 Nov 2020 08:19 PM

প্রেক্ষাপট
নয়াদিল্লি: বিহারে বিধানসভা নির্বাচনে ফের জয় পেয়েছে এনডিএ। ভাল ফল করেছে বিজেপি-ও। ফল ঘোষণার পর আজ নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে বিজয়োৎসবের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে হাজির হন নরেন্দ্র...More
নয়াদিল্লি: বিহারে বিধানসভা নির্বাচনে ফের জয় পেয়েছে এনডিএ। ভাল ফল করেছে বিজেপি-ও। ফল ঘোষণার পর আজ নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে বিজয়োৎসবের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে হাজির হন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, জেপি নাড্ডারা।দলীয় কর্মীদের উদ্দেশে বিজেপি সভাপতি নাড্ডা বলেন, ‘বিহার ভোটের সঙ্গে দেশজুড়ে ছিল উপ নির্বাচন। বিহার-সমেত গোটা দেশের জনমতের জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন জানিয়েছেন দেশবাসী। করোনার মধ্যেই ভোটে পদ্ম চিহ্নে ছাপ দিয়েছে দেশ। করোনায় বিশ্বের অনেক দেশের রাষ্ট্রনায়ক দুর্বল হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদির অবস্থান আরও মজবুত হয়েছে। মোদিজীই বিশ্বের ১৫০ দেশে ওষুধ পৌঁছে দিয়েছেন। আর্থিক দুঃসময়ে গরিবদের চাল-ডাল দিয়েছেন মোদি। বিহারকে আলাদা করে ৪০ হাজার কোটি টাকা দিয়েছেন মোদি। বিহারের মানুষ গুণ্ডারাজের বদলে বিকাশরাজ বেছে নিয়েছেন। মোদির আত্মনির্ভর স্লোগানকে সমর্থন করেছে দেশ।’
মোদি আরও বলেন, ‘দেশের কিছু অংশে আমাদের নেতা-কর্মীদের খুন করা হচ্ছে। মৃত্যুর এই খেলা গণতন্ত্র নয়। এই সব করে জনমত অর্জন করা যায় না।’