LIVE UPDATES: মহারাষ্ট্রের কুর্সির লড়াই গড়াল সুপ্রিম কোর্টে, কাল সকাল সাড়ে এগারোটায় শুনানি
উদ্ধব ঠাকরের পাশ কাটিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 23 Nov 2019 11:25 PM

প্রেক্ষাপট
মুম্বই: মহারাষ্ট্রে সব উল্টোপাল্টা হয়ে গেল। উদ্ধব ঠাকরের পাশ কাটিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ। উপ মুখ্যমন্ত্রী হয়েছেন এনসিপি নেতা ও শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার।...More
মুম্বই: মহারাষ্ট্রে সব উল্টোপাল্টা হয়ে গেল। উদ্ধব ঠাকরের পাশ কাটিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ। উপ মুখ্যমন্ত্রী হয়েছেন এনসিপি নেতা ও শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। অর্থাৎ মহারাষ্ট্রে শিবসেনা আক্ষরিক অর্থেই এই মুহূর্তে ঘটিহারা হল।
Nawab Malik, NCP: 5 of our MLAs are not in contact with us, 6 are about to arrive&rest have arrived. On the basis o… https://t.co/rusSAa4AmW
NCP sources: Nationalist Congress Party (NCP) MLAs being shifted to Renaissance Hotel in Mumbai. #Mumbai https://t.co/N9wcmOmMPN
Congress leader Ashok Chavan: Devendra Fadnavis has mislead the Maharashtra Governor. He must resign. NCP has the n… https://t.co/H3FQ1czhwf
শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় শুনানি। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে তিনদল বিজেপির দেবেন্দ্র ফঢ়নবীশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ সংক্রান্ত রাজ্যপালের সিদ্ধান্ত খারিজের আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে বিধায়ক কেনা-বেচা রুখতে অবিলম্বে বিধানসভায় শক্তি পরীক্ষা করানোর আর্জি জানানো হয়েছে।
Senior Advocate Devadutt Kamat for Congress-NCP-Shiv Sena: In our petition, we requested SC for an urgent direction… https://t.co/OmPbjQYHI2
মহারাষ্ট্রের কুর্সির লড়াই গড়াল সুপ্রিম কোর্টে।সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস-এনসিপি-শিবসেনা।মহারাষ্ট্র নিয়ে দ্রুত শুনানির আবেদন ৩ দলের।কংগ্রেস-এনসিপি-শিবসেনার আবেদন গ্রহণ আদালতের। আজ রাতেই শুনানির আবেদন করা হয়েছে, বলল কংগ্রেস।
এনসিপি সূত্রের খবর, মুম্বইয়ের ওয়াইবি চবন সেন্টারে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে দলের মোট ৫০ বিধায়ক ছিলেন।অজিত পাওয়ার সহ চার বিধায়ক ছিলেন না।
মুম্বইয়ে শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি-র বৈঠক শেষ। অজিত পাওয়ারকে বিধায়ক দলের নেতার পদ থেকে সরানোর বিষয়টি বিবেচনা করা হয়। সূত্রের খবর, তাঁকে ওই পদ থেকে সরানো হবে। এই পদের জন্য দিলীপ পাতিলের নাম সামনে এসেছে।
Mumbai: Shiv Sena leaders Milind Narvekar and Eknath Shinde brought with them 2 NCP MLAs Sanjay Bansod and Babasahe… https://t.co/Il3lYymnSG
এনসিপি সূত্রের খবর, অজিত পাওয়ারের ওপর চাপ বাড়ালেন শরদ পাওয়ার। উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেখা করতে ডেকে পাঠালেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ফঢ়ণবীশ ও অজিত পাওয়ারের শপথের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের শিবসেনার।
#MaharashtraPolitics মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ফের নাটকীয় মোড়, ফিরে এসেছেন ৭ এনসিপি বিধায়ক, দাবি শরদ পওয়ার শি… https://t.co/zgYuLnH3DK
Mumbai: Nationalist Congress Party (NCP) leader Dhananjay Munde arrives at YV Chavan Centre for NCP meeting. https://t.co/7LIDLNJLf7
সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদ থেকে অজিত পাওযারের ইস্তফা চাইছে এনসিপি। দলের বৈঠকে ৫৪ বিধায়কের মধ্যে পৌঁছেছেন ৪৮ জন।
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ফের নাটকীয় মোড়। অজিত পাওয়ারের সঙ্গে যে ১১ বিধায়ক গিয়েছিলেন, তাঁদের মধ্যে ফিরে এসেছেন ৭ এনসিপি বিধায়ক, দাবি শরদ শিবিরের। এনসিপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন পওয়ার।অজিত পওয়ারের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতৃত্বের।অজিতকে ফেরাতে মরিয়া এনসিপি নেতৃত্ব: সূত্র।ফিরতে রাজি নন অজিত পওয়ার: সূত্র।মুম্বইয়ের হোটেলে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে উদ্ধব।বৈঠকের আগে মোবাইল ফোন জমা শিবসেনা বিধায়কদের।
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘মহারাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। রাতের অন্ধকারে লুকিয়ে-চুরিয়ে শপথ গ্রহণ করানো হয়েছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’।
শোনা যাচ্ছে, ঘোড়া কেনাবেচার ভয়ে কংগ্রেস তাদের ৪৪ জন বিধায়ককে মহারাষ্ট্রের বাইরে সরাতে পারে। ভোটের ফল বার হওয়ার পর বিধায়কদের জয়পুরের হোটেলে নিয়ে গিয়ে তোলে তারা। এবার ফের আর একবার তাঁদের জয়পুর ভ্রমণ হতে পারে।
বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিধানসভায় তাঁদের সংখ্যাপরিষ্ঠতা অবশ্যই প্রমাণিত হবে। তাঁর মন্তব্য, কিছু লোক ছত্রপতি শিবাজির উত্তরাধিকারের কথা বলছে কিন্তু ক্ষমতার জন্য আদর্শের সঙ্গে যারা সমঝোতা করে তাদের থেকে ছত্রপতি শিবাজির নাম না শোনাই ভাল।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শপথগ্রহণে যোগ দেওয়া এনসিপির সাত বিধায়ক শরদ পওয়ারের কাছে ফিরে গিয়েছেন। এঁরা হলেন সুনীল শেলকে, সন্দীপ ক্ষীরসাগর, রাজেন্দ্র শিঙ্গনে, নরহরি ঝিরাভালা, বাবাসাহেব পাটিল, অনিল পাটিল ও সুনীল ভুসারা। মাণিকরাও কোকাটে, দিলীপ বনকর, সুনীল টিগল ও দৌলত দরোডা এখনও অজিতের সঙ্গে রয়েছেন।
#maharashtra মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক উদ্ধব ও সঞ্জয় রাউত https://bengali.abplive.com/photos/maharastra-social-media-users-troll-shiv-sena-chief-uddhav-and-sanjay-raut-638429
অজিত কাকা শরদকে ধোঁকা দিয়েছেন, সন্ধে পর্যন্ত অজিত আমাদের সঙ্গে ছিলেন। জেল এড়ানোর জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। বললেন সঞ্জয় রাউত।
মহারাষ্ট্রে যা ঘটল, তা পরাবাস্তব, প্রথমে মিথ্যে ভেবেছিলাম। সত্যি বলতে, ত্রিপাক্ষিক আলোচনা ৩ দিনের বেশি চলাই উচিত না, এ ক্ষেত্রে বড় বেশি সময় নিল। যারা দ্রুত পদক্ষেপ করে তারাই সুযোগ নিল। পওয়ারজি তুসি গ্রেট হো। টুইট কংগ্রেসের অভিষেক মনু সিংভির।
মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যবাসী বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। তারপরেও শিবসেনা অন্যান্য দলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছিল, ফলে রাষ্ট্রপতি শাসন চালু হয়। রাজ্যবাসী শত্কিশালী সরকার চান, খিচুড়ি সরকার নয়। বলেছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।
রাতেই পাল্টে গেল মহারাষ্ট্রের অঙ্ক। আজ সকাল আটটা নাগাদ শপথ নিল বিজেপি-এনসিপি সরকার। এতদিনের জোটসঙ্গী কংগ্রেসের হাত ছাড়ল এনসিপি। উপ মুখ্যমন্ত্রী হওয়ার পর অজিত পওয়ার বলেছেন, ২৪ তারিখ ভোটের ফল বেরিয়ে যাওয়ার পরেও রাজ্যে সরকার গঠিত হয়নি। তাই রাজ্যবাসীকে দোলাচল থেকে মুক্তি দিতে সরকার গঠনের সিদ্ধান্ত।
- Home
- খবর
- আজ ফোকাস-এ
- LIVE UPDATES: মহারাষ্ট্রের কুর্সির লড়াই গড়াল সুপ্রিম কোর্টে, কাল সকাল সাড়ে এগারোটায় শুনানি