LIVE UPDATE করোনা: ২৭৫ জন ভারতীয়কে নিয়ে ইরান থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, নিয়ে যাওয়া হল যোধপুরে সেনা কোয়ারান্টিনে
ভারতে এখনও পর্যন্ত করোনায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 29 Mar 2020 09:58 AM

প্রেক্ষাপট
নয়াদিল্লি: ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ। মৃত ১৯। গোটা দেশে আক্রান্ত ১,০২৯ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্ত সবথেকে বেশি ১৮৬ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয়...More
নয়াদিল্লি: ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ। মৃত ১৯। গোটা দেশে আক্রান্ত ১,০২৯ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্ত সবথেকে বেশি ১৮৬ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে কেরল, সংক্রমিত ১৮২ জন। এরপর কর্ণাটক, আক্রান্ত ৮১। তেলঙ্গানা - ৬৭, উত্তরপ্রদেশ - ৬৫, গুজরাত - ৫৫ ও রাজস্থানে ৫৪ জন করোনা আক্রান্ত। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৪৯ জন। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৮।