LIVE UPDATE: জেএনইউ: 'ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক', 'শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের চেষ্টা', বিজেপির কড়া নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা, মোদি সরকারকে টার্গেট সনিয়ার

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে হামলাকাণ্ডে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি এসএফআই-এর। মোদি সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। জেএনএউ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ অবস্থান পড়ুয়াদের। মুম্বইয়ে গেট অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 06 Jan 2020 02:09 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে হামলাকাণ্ডে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি এসএফআই-এর। মোদি সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। জেএনএউ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ...More

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর গতকালের আক্রমণকে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেছেন, মুম্বইয়ের ২৬/১১-র সন্ত্রাসের কথা মনে পড়ে গেল। গতকালের হামলাকারীদের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, কারা এই মুখোশধারী হামলাবাজ, তার তদন্ত চাই।

প্রতিদিনই ভারতব্যাপী ক্যাম্পাসে, কলেজে হানা দিচ্ছে হয় পুলিস অথবা বিজেপি সরকারের সমর্থনপুষ্ট লুম্পেনবাহিনী। সরকার প্রতিটি বিরুদ্ধে কণ্ঠস্বরকে চাপা দিয়ে বশ্যতা মানাতে যে কতদূর যে পারে, জেএনইউয়ের ছাত্রছাত্রী, শিক্ষকদের ওপর গতকালের হাড় হিম করা সন্ত্রাস তা ভয়ঙ্কর ভাবে মনে করিয়ে দিল। এই অভিমত জানিয়ে সনিয়া বলেছেন, ছাত্র ও যুবসমাজের দরকার বহনসাধ্য শিক্ষা, পছন্দসই কাজ, প্রতিশ্রুতিভরা এক ভবিষ্যত্ ও আমাদের সমৃদ্ধশালী গণতন্ত্রে শরিক হওয়ার অধিকার। দুঃখের কথা হল, সরকার এই প্রতিটি আশা-আকাঙ্খার গলা টিপে ধরে দমিয়ে রাখতে চায়। গোটা কংগ্রেল দল ভারতের যুবক, পড়ুয়াদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে, পাশে থাকছে। গতকালের জেএনইউয়ের প্ররেচনা দেওয়া হিংসার কঠোর নিন্দা ও স্বাধীন, নিরপেক্ষ তদন্ত দাবি করছি আমরা।