LIVE UPDATES: নবান্ন অভিযানে রণক্ষেত্র, হাওড়া ময়দানে বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, দাবি পুলিশের
স্যানিটাইজেশনের জন্য আজ ও কাল নবান্ন বন্ধ।নবান্ন ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।নবান্নের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 08 Oct 2020 03:24 PM

প্রেক্ষাপট
কলকাতা ও হাওড়া: আজ বন্ধ নবান্নে বিজেপির যুব মোর্চার অভিযান। গতকালই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, আজ ও কাল স্যানিটাইজেশনের জন্য নবান্ন বন্ধ থাকবে। আজ হাওড়ার দুটি জায়গা থেকে মিছিল নবান্নের দিকে...More
কলকাতা ও হাওড়া: আজ বন্ধ নবান্নে বিজেপির যুব মোর্চার অভিযান। গতকালই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, আজ ও কাল স্যানিটাইজেশনের জন্য নবান্ন বন্ধ থাকবে। আজ হাওড়ার দুটি জায়গা থেকে মিছিল নবান্নের দিকে এগোবে। সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে একটি মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। হাওড়া ময়দান থেকে আর একটি মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। একটি মিছিল শুরু হবে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতর থেকে। নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেস্টিংস থেকে অন্য একটি মিছিলের নেতৃত্বে থাকবেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। যদিও স্যানিটাইজেশনের জন্য আজ ও কাল নবান্ন বন্ধ রেখেছে রাজ্য সরকার। নবান্ন ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। নবান্নের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।