Live Updates: সৌগত রায়ের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর
এদিনই বৈঠকের বিষয় সৌগত রায় বলেন, শুভেন্দু-অভিষেক-পিকে নিয়ে মুখোমুখি বসার প্রয়োজন ছিল। ভালো আলোচনা হয়েছে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 02 Dec 2020 12:33 AM

প্রেক্ষাপট
কলকাতা : জট কাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। দ্রুত সমস্যা মিটছে, দাবি তৃণমূল সূত্রে। উত্তর কলকাতার একটি বাড়িতে ২ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোর,...More
কলকাতা : জট কাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। দ্রুত সমস্যা মিটছে, দাবি তৃণমূল সূত্রে। উত্তর কলকাতার একটি বাড়িতে ২ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনই বৈঠকের বিষয়ে সৌগত রায় বলেন, শুভেন্দু-অভিষেক-পিকে নিয়ে মুখোমুখি বসার প্রয়োজন ছিল। ভালো আলোচনা হয়েছে। সমস্যা মিটে গেছে বলে দাবি সৌগত রায়ের। বৈঠকের বিষয়ে শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী বলেন, সমস্যা মিটে গেলে ভাল। পার্টির জন্য মঙ্গল।গত কয়েক মাসে রাজ্যের বহু জায়গায় শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়েছে। এরপরই বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বলতে শুরু করেন, দলে শুভেন্দুর যোগ শুধু সময়ের অপেক্ষা। আজকের বৈঠকের পর প্রশ্ন উঠছে, তবে কি বড় ধাক্কার মুখে পড়ল গেরুয়া শিবির? এদিন বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ভাইপো-র ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু। তাহলে দড়ি টানাটানি খেলায় এই যাত্রায় কি তৃণমূল জিতে গেল? চর্চা শুরু রাজনৈতিক মহলে।
অভিষেক, প্রশান্ত কিশোরের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা শুভেন্দুর। সৌগত রায়ের ফোন থেকে মমতা-শুভেন্দু আলোচনা। দু-একদিনের মধ্যে মুখ খুলতে পারেন শুভেন্দু, খবর সূত্রের।