মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে বেআইনিভাবে ঢোকার চেষ্টার অপরাধে এক আগুন্তুককে গুলি করে হত্যা করল সিক্রেট সার্ভিস। জানা গেছে ওই যুবক শ্বেতাঙ্গ। ফ্লোরিডায় পাম বিচের মারে- এ– লাগর উত্তর গেট দিয়ে ওই যুবক ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। তার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তাই কোন রকম ঝুঁকি নেননি নিরাপত্তা রক্ষীরা। তাঁকে গুলি করে খতম করা হয়। 

Continues below advertisement

রবিবার সকালে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটার সময় ট্রাম্প সেখানে ছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ছিলেন ওয়াশিংটনে হোয়াইট হাউসে। অন্যদিকে, ওই শ্বেতাঙ্গ যুবক ফ্লোরিডায় যে রিস র্টে ঢুকতে যায় তখন তার হাতে ছিল শটগান এবং বিস্ফোরক।                                                        

মৃত যুবকের পরিচয় জানা যায়নি তার কোন আত্মীয়-স্বজনের খোঁজ মেলেনি। এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম্প বিচ কাউন্টি শেরিফের অফিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবক কেন ওখানে অস্ত্র নিয়ে প্রবেশ করছিলেন তার উদ্দেশ্য কি ছিল প্রেসিডেন্ট রিসোর্ট থেকে কেন সে ঢুকবার চেষ্টা করেছিল সব দিকটাই খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

একই সঙ্গে ওই মৃত যুবকের পরিবারের খোঁজ চলছে। ঘটনাস্থলে মার – এ-লাগো হল ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচে অবস্থিত ব্যক্তিগত ক্লাব এবং বাসস্থান। সমুদ্র তীরবর্তী এই বিলাসবহুল সম্পত্তির কক্ষের সংখ্যা ১২৬ টি। ১৯৮৫ সালে সেটি কিনে নেন ট্রাম্প। রিসোর্টের বেশিরভাগ অংশে শুধুমাত্র নির্দিষ্ট সদস্যদের প্রবেশাধিকারের অনুমতি রয়েছে। সেখানে এই শ্বেতাঙ্গ যুবক সমস্ত নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে কিভাবে গেটের কাছাকাছি পৌঁছে গেল তা নিয়ে জোর কদমে তদন্ত শুরু হয়েছে।

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ জানান, 'একজন ডেপুটি এবং সিক্রেট সার্ভিসের দুইজন এজেন্ট ওই এলাকায় তদন্ত করতে যান। তারা একজন শ্বেতাঙ্গ পুরুষের মুখোমুখি হন, যার হাতে একটি গ্যাস ক্যান এবং একটি শটগান ছিল।' ব্র্যাডশ আরও বলেন, 'তাকে ওই দুটি জিনিস ফেলে দিতে বলা হয়েছিল। সে গ্যাস ক্যানটি নামিয়ে শটগানটি গুলি করার ভঙ্গিতে তুলে ধরে। সেই মুহূর্তে ডেপুটি এবং দুই সিক্রেট সার্ভিস এজেন্ট তাদের অস্ত্র দিয়ে গুলি করে ওই ব্যক্তির হুমকিকে নিষ্ক্রিয় করে।'