আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রীদীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন...More
আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রীদীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করলেন আরতি।এদিন মোদির বার্তা, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম। ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু', অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী ।
Ram Jyoti: জনকপুরে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা
অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিন জনকপুরে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা।
Ram Mandir : দেশজুড়ে রাম-নাম
দেশজুড়ে রাম-নাম। পিছিয়ে নেই বঙ্গও। অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে তারাপীঠ মন্দিরে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। দমদমে আয়োজন করা হয় কলস যাত্রার। শিয়ালদামুখী লোকাল ট্রেনে বিলি করা হয় লাড্ডু।