কলকাতা: বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী মানে সারা বিশ্ব জুড়ে নানান কৌতূহল। কারণ, তিনি যা যা বলে গেছেন তা অন্যথা হয়নি। পূর্বেও বহু ক্ষেত্রে আমরা তাঁর নির্ভুল ভবিষ্যদ্বাণী সম্পর্কে প্রমান পেয়েছি। আবারও এক নতুন ভবিষ্যদ্বাণী সংবাদ শিরোনামে উঠে এসেছে। কিন্তু এটি ভীতিকরও বটে। বাবা ভাঙ্গা ২০২৬ সালের তাপপ্রবাহ নিয়ে বড় বার্তা দিয়েছেন এবং মানুষকে সতর্ক করেছেন। যা প্রকাশ্যে আসার পর রীতিমতো চিন্তায় পড়েছেন দেশের মানুষরা। 

Continues below advertisement

২০২৫ সাল জুড়ে শুধুই হানাহানি, জঙ্গি হামলার মত ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আবার ২০২৬ এর শুরু থেকেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতিতে মানুষের মনে বার বার প্রশ্ন উঠছে বছরের বাকি দিনগুলো কেমন কাটবে। মার্চ-এপ্রিল মাসের শুরু থেকে যে ভাবে দিন দিন গরম বাড়ছে, তাপপ্রবাহ কোন দিকে এগোবে সেই চিন্তাও ছিল অনেকের মনে। এবার এই চিন্তার অবসান ঘটালেন বাবা বাবা ভাঙ্গা। কী বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী -

Continues below advertisement

এখন সবে এপ্রিল মাস, সূর্যের যা উত্তাপ তাতে চিন্তিত সকলে। এই মাসের ক্রমবর্ধমান তাপপ্রবাহ এবং উষ্ণ বাতাস ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনগুলিতে মানুষের অবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে। আসুন, ২০২৬ সালের তাপপ্রবাহ সম্পর্কে বাবা ভাঙ্গার সতর্কবার্তাগুলো খতিয়ে দেখা যাক।

২০২৬ সালে তীব্র তাপপ্রবাহ হবে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। বহু বছর আগে বাবা ভাঙ্গা জলবায়ু পরিবর্তনের কারণে চরম তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতার ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা বছর বছর সত্যি প্রমাণিত হচ্ছে। ২০২৬ সালের জন্য তিনি চরম তাপপ্রবাহ, খরা, তীব্র গরম বাতাস এবং জল সংকটের ভবিষ্যদ্বাণী করেছেন। ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রার মধ্যে বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী মানুষকে আরও বেশি আতঙ্কিত করছে।

বৈজ্ঞানিক কারণ -

তবে এ বছরের তাপপ্রবাহের বৈজ্ঞানিক কারণ নিয়ে বলতে গেলে, বর্তমান তথ্য থেকে এও ইঙ্গিত পাওয়া যায় যে অ্যান্টার্কটিকার বিশাল হিমবাহগুলো গলছে শুরু করেছে, যা আবহাওয়ার জন্য ভাল নয়। এটি কিন্তু সমগ্র পৃথিবীর আবহাওয়ার জন্য একটি অশনিসংকেত। বিশেষজ্ঞরা মনে করেন যে, বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হলে ২০২৬ ও আগামী বছরগুলো একটি বিপজ্জনক বছর হিসেবে প্রমাণিত হতে পারে, বিশেষ করে উপকূলীয় শহরগুলোর জন্য।

বাবা ভাঙ্গা আরও কী কী বলে গিয়েছেন ?

২০২৮ সালে মানুষ বৃহস্পতি গ্রহে পৌঁছবে২০৩৩ সালে মেরুপ্রদেশের বরফের চাদর গলে গিয়ে সমুদ্রের জলস্তর উদ্বেগজনক হারে বৃদ্ধি পাবে!২০৭৬ সালে পৃথিবীর প্রায় সর্বত্র কমিউনিজমের প্রত্যাবর্তন ঘটবে!২১৩০ সালে পৃথিবীবাসী ভিনগ্রহীদের সংস্পর্শে আসবেন এবং দুই তরফে যোগাযোগ স্থাপন হবে!৩০০৫ সালে মঙ্গল গ্রহে যুদ্ধ বাধবে!৩৭৯৭ সালে পৃথিবী ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে এবং মানবজাতি সৌরজগতের অন্য গ্রহে সরে যাওয়ার যোগ্যতা অর্জন করবে!৫০৭৯ সালে পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে! তবে উল্লেখ্য, অনেক ক্ষেত্রে ভবিষ্যদ্বাণী না মেলার উদাহরণও রয়েছে।