Baramati Plane Crash Report: মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Maharashtra Former Deputy Chief Minister Ajit Pawar) বিমান দুর্ঘটনার (Plane Crash) স্মৃতি এখনও দগদগে ভারতবাসীর মনে। তাঁর বিমান দুর্ঘটনার ঠিক এক মাস পর শনিবার সামনে এসেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো-র (Aircraft Accident Investigation Bureau) একটি রিপোর্ট। সেখানে উল্লেখ করা হয়েছে, বারামতিতে (Baramati) বিমানবন্দরে অজিত পওয়ারের বিমানটি জরুরি অবতরণের সময় দৃশ্যমানতা ছিল পাঁচ কিলোমিটারের চেয়ে কম। যা নির্ধারিত মাপকাঠির নিচে।    

Continues below advertisement

AAIB এর একটি রিপোর্ট অনুসারে, বারামতির দিকে এগোনোর সময় বিমানটির ক্রু বিমানবন্দরের দৃশ্যমানতা সম্পর্কে জানতে চান। সেই সময় টাওয়ার থেকে উত্তর আসে, দৃশ্যমানতা ৩০০০ মিটার (তিন কিলোমিটার)। যা কিনা প্রয়োজনীয় পাঁচ কিলোমিটারের তুলনায় বেশ কম। এর পাশাপাশি, রিপোর্টে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। সঠিক পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। বারামতির এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর পাশাপাশি আরও ৪ জন প্রাণ হারান। 

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো-র রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দুর্ঘটনার আগে VT-SSK এয়ারক্রাফটের শেষ ফ্লাইট ছিল ২৬ জানুয়ারি, মুম্বই-সুরাত-মুম্বই রুটে। সেই ফ্লাইটের অপারেটিং ক্রু জানিয়েছেন যে সেখানে কোনওরকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। এমনকি টেকনিশিয়ানরাও কোনও ত্রুটি খুঁজে পাননি বলে জানানো হয়। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে যে এই দুর্ঘটনার সময় বিমানে থাকা দু'জন পাইলট সেদিনের আগেও বারামতিতে ফ্লাইট নিয়ে গিয়েছেন। এমনকি এয়ারফিল্ডটির সম্পর্কে তাঁরা অবগত ছিলেন। জানা গেছে, তাঁরা ব্রেথ অ্যানালাইজার (Breath Analyser) পরীক্ষায় উত্তীর্ণও হন। 

Continues below advertisement

তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এই ধরনের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সমস্ত অপারেটরদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কঠোরভাবে অনুসরণের নির্দেশ জারি করার কথা বলা হয়েছে। এছাড়াও আবহাওয়া সংক্রান্ত পরিষেবা উন্নতিকরণের দিকেও আলোকপাত করা হয়েছে রিপোর্টে। এর পাশাপাশি, সাধারণত যে সকল বিমানবন্দরে ভিআইপি এবং চার্টার্ড ফ্লাইট বেশি ওঠানামা করে, সেখানকার নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে এএআইবি-এর করা সুপারিশে। এছাড়াও, বারামতির মতো এই ধরনের এয়ারফিল্ডগুলিতে সুরক্ষিত ও নিয়ন্ত্রিত কার্যকলাপ নিশ্চিত করার সম্ভাবনাও খতিয়ে দেখতে বলা হয়েছে। এর পাশাপাশি, একইসঙ্গে, ভিজ্যুয়াল ফ্লাইট রুলস (Visual Flight Rules) মেনে যে বিমানগুলি চালানো হয়, সেগুলি সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়েছে।