বেজিং: ৯/১১-এর স্মৃতি উস্কে চিনে গগনচুম্বী অট্টালিক্কায় ধাক্কা বিমানের। অভিঘাত সহ্য করতে না পেরে খেলনার মতো ছিটকে পড়েছিল। রুদ্ধশ্বাস সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল পৃথিবীর সর্বত্র। এবার সেই ঘটনায় নয়া মোড়। চিনের দাবি, বিমানের পাইলট আত্মহত্যা করতে চাইছিলেন। ‘ব্যক্তিগত কারণে’ই বেজিংয়ের সর্বোচ্চ বিল্ডিংটিতে বিমান নিয়ে ধাক্কা মারেন তিনি। (Beijing Skycrapper Plane Crash)

Continues below advertisement

গত সপ্তাহে বেজিংয়ের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে ধাক্কা মারে একটি ছোট আকারের বিমান। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে খেলনার টুকরোর মতো নীচে আছড়ে পড়ে বিমানটি। ওই বিমানের পাইলটকে ৬৬ বছর বয়সি লিউ বলে শনাক্ত করা গিয়েছে। ওই ঘটনায় ১৩ জন আহত হন। তবে কেউ মারা গিয়েছেন বলে খবর নেই। (Beijing Plane Crash)

তদন্তে জানা গিয়েছে, বেজিংয়েরই বাসিন্দা লিউ। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁর। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। চাওইয়াংয়ে একাই থাকতেন তিনি। তল্লাশিতে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, যাতে একাধিকবার আত্মহত্যার ইচ্ছে প্রকাশ করেছেন লিউ। 

Continues below advertisement

আরও পড়ুন: পশ্চিম থেকে পূর্বে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা? পাকিস্তানের পর বাংলাদেশ-মায়ানমারকে নিয়ে করিডর গড়তে চায় চিন

স্থানীয় প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা গিয়েছে, ব্যক্তিগত কারণে উনি সাধারণ মানুষের জীবনে বিপদ ডেকে আনেন’। লিউ অনিদ্রা এবং উৎকণ্ঠায় ভুগতেন বলেও জানা গিয়েছে।  গত ২৬ জুন, সন্ধে ৬টা নাগাদ ১০৯ তলার CITIC টাওয়ারে বিমান নিয়ে ধাক্কা মারেন লিউ।

২০২১ সালে বিমান ওড়ানোর লাইসেন্স পান লিউ। ঘটনার দিন বিমানে একাই ছিলেন তিনি। নির্ধারিত রুট বদলে বেজিং টাওয়ারের দিকে চলে আসেন। ধাক্কা লাগার আগে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর। দুর্ঘটনার পর আকাশে বিমান চলাচলও বন্ধ ছিল দীর্ঘ ক্ষণ। 

আরও পড়ুন: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?

চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দিন একাধিক ট্রিপ সারেন লিউ। যাত্রীদের গন্তব্যেও পৌঁছে দেন। তবে দুর্ঘটনা ঘটে যখন বিমানে একা ছিলেন তিনি। যে বিল্ডিংয়ে ধাক্কা মারেন লিউ, সেটি একেবারে বেজিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই কারণে খবর বাইরে ছড়াতেও সময় লাগে বলে জানা গিয়েছে।